প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 9:31 AM
শিশু মিনহাজের হার্টের জটিল রোগের চিকিৎসা সুসম্পন্ন করেছে কুমিল্লা মডার্ণ হসপিটাল
নিজস্ব প্রতিবেদক
কুুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ^রোড এলাকার উত্তর রামপুর গ্রামের আমির হোসেন ও মৌসুমী আক্তার দম্পতির চার বছর বয়সী শিশু সন্তান মো. মিনহাজ জন্মগত ভাবে হার্টের জটিল রোগে আক্রান্ত হয়ে নানা সমস্যায় ভুগতেছিল। আদরের শিশু সন্তানের এমন জটিল রোগের কারণে পরিবারে একধরণের স্থবিরতা নেমে আসে। জন্মের পর থেকেই মিনহাজের চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা দেশের বিভিনড়ব সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে ছুটাছুটি করেও কার্যকর কোন সমাধান না পেয়ে হতাশায় ভুগছিলেন।
এমতাবস্থায় মিনহাজের পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য মডার্ণ হসপিটালের কার্ডিয়াক সেন্টারে অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার (প্রফেসর ও বিভাগীয় প্রধান, শিশু কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা) এর শরণাপনড়ব হন। গত ৪ জুলাই ২০২৫ অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার মডার্ণ হসপিটালের কার্ডিয়াক সেন্টারে সফলতার সহিত মিনহাজের হার্ট থেকে যে রক্তনালী দিয়ে রক্ত ফুসফুসে যায় তার জন্মগত ত্রুটি বেলুনের মাধ্যমে কারেকশন (পালমোনারি বেলুন ভালভুলোপ্লাস্টি) করেন। গত ৬ জুলাই ২০২৫ তারিখে সুস্থ মিনহাজকে সাথে নিয়ে পরিবারের সদস্যগণ হাসিমুখে ও প্রফুল্লচিত্তে নিজ বাড়িতে ফিরে যায়। অত্যন্ত সাশ্রয়ী খরচে মডার্ণ হসপিটালের কার্ডিয়াক সেন্টারে শিশু মিনহাজের জন্মগত হার্টের জটিল রোগের সুচিকিৎসা পেয়ে, তার পরিবার হসপিটাল কর্তৃপক্ষ ও অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...