প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 9:28 AM
আশুরা আমাদের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের শিক্ষা দেয়
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আবদুল হালিম বলেন, জামায়াতের কর্মীদেরকে ত্যাগের সর্বোচ্ছ নাজরানা পেশ করতে হবে। রবিবার (৬ জুলাই) কুমিল্লার লালমাই উপজেলায় আশুরার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, ইমাম হোসাইন (রা:) জীবন উৎসর্গ করেছেন তবুও অন্যায়ের কাছে মাথা নত করেননি। আশুরা আমাদের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের শিক্ষা দেয়। জামায়াতে ইসলামীর কর্মীদেরকেও আশুরা থেকে শিক্ষা নিয়ে সকল অন্যায়, জুলুমের মোকাবেলায় ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুন নূরের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারী ইমাম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা জেলা দক্ষিনের আমীর এডভোকেট শাহজাহান, কুমিল্লা ১০ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান, কামাল হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...