...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন। ⁜ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ⁜ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:26 PM

...
আজও দাঁড়িয়ে আছে নবীনগরের দু’শত বছরের সতীদাহ মন্দির News Image

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ

ইতিহাস ঋজু নয়,বড়ই বেদনা ভরা। জীর্ণ দেয়ালের গায়ে জমে থাকে সময়ের জঞ্জাল। বিস্মৃতির শ্যাওলারা গাদাগাদি ঠেসাঠেসি করে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলার ইতিহাস প্রসিদ্ধ গ্রাম বিদ্যাকুট। এ গ্রামের মাঝ খানে অবস্থিত একটি মন্দির, মন্দিরের স্থানটি ভুতুড়ে বাড়ির মত নির্জন। প্রায় দু’শত বছরের পুরাতন জীর্ণ এ মন্দির। মন্দিরটির নাম সতীদাহ মন্দির। এটি নির্মাণ করে ছিলেন বিদ্যাকুটের প্রসিদ্ধ দেওয়ান বাড়ির দেওয়ান রাম মানিক। অতীতে এ দেশের হিন্দু সমাজে সতীদাহ প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে মৃত স্বামীর সঙ্গে জীবন্ত দাহ করা হত। কোন কোন ক্ষেত্রে সদ্য বিধবরা স্বেচ্ছায় মৃত্যু বরণ করত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বলপূর্বক দাহ করা হত। জীবন্ত সতী নারীর চিৎকার যেন না শুনা যায় সে জন্য খুব জোরে ঢাক, ঢোল সহ নানান বাদ্য যন্ত্র বাজানো হত। সমাজের এই অমানবিক এবং বীভৎস প্রথা ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সরকার বেআইনী ঘোষণা করে বন্ধ করে দেয়। সতীদাহ নিষিদ্ধ ঘোষণা করার পর ভারতের অন্যান্য স্থানের মত ব্রাহ্মণবাড়িয়াতেও এ প্রথা বন্ধ হয়ে যায়। দেওয়ান রাম মানিকের মাতাকে এই মন্দিরটিতে সর্বশেষ সতীদাহ বরণ করতে হয়। সতীদাহ বরণকারিণীর নামে পূর্বে একটি শ্বেত পাথরের নাম ফলক বসানো ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় এটি নষ্ট হয়ে যায়। বর্তমানে বিদ্যাকুটে তাদের বংশধরেরা না থাকায় সেই সতী নারীর নাম জানা সম্ভব হয়নি। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিদ্যাকুটের এই সতী মন্দিরটি। সম্প্রতি প্রত্নতত্ব অধিদপ্তর এ মন্দিরটিকে হেরিটাইজ হিসাবে ঘোষণা করে তাদের নিয়ন্ত্রনে নিয়ে একটি সাইনবোর্ড স্থাপন করে, এবং জরাজীর্ণ মন্দিরটি সংস্কার করে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...

দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান  ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...

সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...

নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...

সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...

নাঙ্গলকোটে  শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন।
➤ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir