প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:24 PM
যেখান অন্যায় অনিয়ম সেখানেই আমাকে পাবেন বাঞ্ছারামপুরে নবাগত জেলা প্রশাসক
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, "ঢোল ভাঙা নদীর দখল, পানির দূষন কোন ভাবেই মেনে নেওয়া হবে না। নদীটি যেন আগের মত প্রাণ ফিরে পায় সে ব্যবস্থা করব। আর যারা নদী ও খাল দখল করেছে তা উদ্ধার করা হবে। নবাগত জেলা প্রশাসক বলেন, যেখানেই অনিয়ম, দূর্নীতির খবর পাবো,আমি ফাটাকেষ্টর মতো ছুটে আসব।" বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক আওয়ামী লীগের পৌর মেয়র (পলাতক) তোফাজ্জলের বিরুদ্ধে দূর্ণীতির একাধিক অভিযোগ পাওয়ায় বর্তমান ইউএনও ও পৌর প্রশাসককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। শিক্ষাখাতে অনিয়মের অভিযোগ শুনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বাল্যবিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন প্রশাসনকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় যেন সমস্যা না হয়, সে দিকে খেয়াল রাখতে বলেন রাজনীতিবিদদের।
এ ছাড়া তিনি আরো বলেন, আমি আপনাদেরই একজন, সকলের সহযোগিতা নিয়ে এলাকার সকল মানুষকে সাথে নিয়ে কাজ করে বিভিন্ন সমস্যা সমাধান করব। তিনি উপস্থিত সকলের কাছ থেকে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন ও পরার্মশ দেন।আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা'র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধি সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা ক্যাম্পাসে আসার পর উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার রবিউল ইসলাম ভুইয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান ও সকল কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো নাসির আহমেদ,সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহসভাপতি ফয়সল আহমেদ খান সহ বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত ইসলাম,এনসিপি,গণঅধিকার পরিষদ প্রতিনিধি,মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল ,সুশীল সমাজের প্রতিনিধি সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বলেন,পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মাদকের থাবা উপজেলার সর্বত্র। শিক্ষার প্রতিটি সেক্টরে অনিয়ম। সাবেক আওয়ামী লীগের পৌর মেয়র পলাতক তফাজ্জল কোটি কোটি টাকা লুটপাট করলেও এখনো দুদক কিংবা প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...