প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 8:40 AM
সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ফেস্ট অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ফেস্ট- ২০২৫ অনুষ্ঠিত হয়। শনিবার (২০সেপ্টেম্বর) সকাল ১০টায় সিসিএন ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৩শতাধিক সাবেক শিক্ষার্থী (ডিপ্লোামা ইঞ্জিনিয়ার) অংশ গ্রহন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.নজরুল ইসলাম।
বক্তব্যের শুরুতে তিনি ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লাসহ সারাদেশে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।তিনি বলেন-সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট আজকে যে ব্যতিক্রমি আয়োজন করেছে, এটা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ তাদের অর্জিত দক্ষতা ও মূল্যবোধ জাতীয় উন্নয়নযাত্রার আরও গতি সঞ্চার করবে। তিনি বলেন- সিসিএন শিক্ষা পরিবারের পুরো ক্যাম্পাস ঘুরে আমি মুগ্ধ হয়েছি। পাশাপাশি পাহাড়ঘেরা বিশাল নান্দনিক ক্যাম্পাসে অধ্যায়ন করে প্রায় ৪সহা¯্রাধীক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন- নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সকল সেক্টরকে দূর্নীতিমুক্ত রাখতে আমাদেরকে শপথ নিতে হবে। পাশাপাশি তিনি রাস্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সকলকে স্ব স্ব অবস্থান থেকে নীতি নৈতিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। সর্বোপরী আমাদেরকে দেশপ্রেম বুকে ধারণ করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.মো.তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গ্র্যাজুয়েশন ফেস্ট স্পিকারের বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...