প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 8:42 AM
কুমিল্লায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন র্যাব’র অভিযানে প্রধান আসামী সিরাজুল ইসলাম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজারে মহাসড়কের পাশে যুবককে গলা কেটে হত্যা করে বালু চাপা দিয়ে রাখার প্রধান আসামী সিরাজুল ইসলামকে কক্সবাজারের কুতুপালং এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব জানায়, এ হত্যাকান্ডের তেমন ক্লু তাদের কাছে ছিল না। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র্যাব-১১ ক্লুলেস এ হত্যার রহস্য উদঘাটন করল।
জানা যায় গত ১১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ থানাধীন মোস্তফাপুর এলাকায় বালুর নীচ থেকে আমিনুল ইসলাম (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট ও দেবীদ্বার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টায় নিজ বাড়ী থেকে বের হয়। এরপর সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৫টায় আমিনুল তার পিতা আলী আজ্জম (৪৮) এর সাথে মোবাইলে কথা বলে। পরবর্তীতে গত ১১ সেপ্টেম্বর বেলা ১টায় সদর দক্ষিণ থানা এলাকার জনৈক ফরিদ উদ্দীন ঘটনা¯’ল হুমায়ুন এন্টারপ্রাইজ এর মালিকানাধীন বালু ভরাট করা উচু জমি দিয়ে তার ফসলি জমিতে যাওয়ার সময় বালুতে রক্ত এবং কিছু একটা বালু চাপা দেওয়া অব¯’ায় দেখে সন্দেহ হলে তৎক্ষণাৎ তিনি ৯৯৯ এ সংবাদ দেয়।
সংবাদ পাওয়ার পর কুমিল্লা সদর দক্ষিন থানা পুলিশ ঘটনা¯’লে এসে ¯’ানীয় লোকজনদের সহায়তায় বালু চাপা দেওয়া অব¯’া থেকে ভিকটিমের গলা কাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...