প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 10:00 AM
অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসির মতবিনিময়
মহিউদ্দিন আকাশ
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফুর রহমান। শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দফতরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহম্মদ, কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী নাজিয়া হকসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবু জাহেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ সহ কলেজের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফুর রহমান, শিক্ষদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন একটি জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। তাই ছাত্র-শিক্ষকের মেলবন্ধন আরও জোরদারের তাগিদ দেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...