প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Sep 2025, 11:34 PM
সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১২
শ্যামল রুদ্র
রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী ছিলেন। আহতরাও একই ব্যাচের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারানো জীপটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকির মৃত্যু হয়। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...