প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 18 Sep 2025, 1:48 PM
কুমিল্লায় ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপ
মাহফুজ নান্টু
কুমিল্লায় আবারো ঘরে ঘরে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। সরকারী হিসেবে সংখ্যাটা কম হলেও বেসরকারি হিসেবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিটি কর্পোরেশন ও পৌসসভার মশক নিধন কর্মসূচির অপর্যাপ্ততার কারণে প্রতিনিয়ত বাড়ছে মশার উপদ্রব ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত সংখ্যা। নগরীতে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নগরীর ২৭টি ওয়ার্ডেই বাড়ছে এডিস মশার উপদ্রব ও ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে শুধু মাত্র দাউদকান্দি উপজেলাতেই ১০ জন আক্রান্ত হয়েছেন। লতি বছর জুন মাসে কুমিল্লা দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছেছিলো। সে সময় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম এবং রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় দাউদকান্দি পৌরসভার শুধু ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেই ৬ শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন৷ ওই দুই ওয়ার্ডে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। পরে জুলাইয়ের মাঝামাঝিতে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসে। তবে সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে আবারো চোখ রাঙাচ্ছে ডেঙ্গুজ্বর। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
কুমিল্লা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আনোয়ারুল হক জানান, তিনি গেলো তিনদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। জ্বর কমলেও তার শরীর দূর্বল। পরিবারে আরো দুজন জ্বরে আক্রন্ত। আনোয়ারুল হক আরো জানান, তার কয়েকজন সহকর্মী ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
শিক্ষক আনোয়ারুল হক জানান, সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গু সংক্রমনরোধে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই। ফগার মেশিন নিয়ে লোক দেখানো স্প্রে করে চলে যায়। যার ফলে কুমিল্লা নগরীতে ডেঙ্গু মহামারি আকার ধারণ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...