প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Feb 2026, 8:50 PM
বাংলাদেশকে উড়িয়ে শিরোপা জিতল ভারত
এফএনএস স্পোর্টস:
নেপালের পোখারায় শিরোপার মঞ্চে এসে ভেঙে পড়ল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের স্বপ্ন। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রক্ষণভাগ ও গোলকিপারের একের পর এক ভুলে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এককভাবে চ্যাম্পিয়ন হলো ভারত। লিগ পর্বে ভারতকে ২-০ গোলে হারানো বাংলাদেশ ফাইনালে নেমেছিল আত্মবিশ্বাস নিয়ে। কয়েক মাস ধরে ভারত-বাংলাদেশ নারী ফুটবলে ধারাবাহিক সাফল্যের কারণেও প্রত্যাশা ছিল বেশি। কিন্তু ফাইনালের চাপ সামলাতে না পেরে শুরু থেকেই ছন্দ হারায় লাল-সবুজের মেয়েরা। ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুতই চলে যায় ভারতের হাতে। পোখারার এবড়োখেবড়ো মাঠে প্রথমার্ধেই ধাক্কা খায় বাংলাদেশ। ৪০ মিনিটে বাম দিক থেকে আসা একটি ক্রসে রক্ষণভাগের ভুলে অরক্ষিত অবস্থায় বল পান ভারতের ফরোয়ার্ডরা। সহজ পাস পেয়ে খুব কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক ঝুলান নংমাইথেম। এই গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। বিরতির পর ঘুরে দাঁড়ানোর বদলে ব্যবধান আরও বাড়ে। ৬০ মিনিটে বক্সের ভেতরে আলভা দেবীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন এলিজাবেথ লাকড়া। এরপর ৬৮ মিনিটে গোলকিপার ইয়ারজান বেগমের ভুলে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের গায়ে বল লাগলে ফিরতি সুযোগে পার্ল ফার্নান্দেজ বল জালে পাঠান। ৮৩ মিনিটে অন্বিতা রঘুরামনের গোল বাংলাদেশের সব আশা শেষ করে দেয়। এই হারের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের দাপটের যাত্রা। ফাইনালের আগে পিটার বাটলারের দল তিন ম্যাচে ১৮ গোল করেছিল, হজম করেনি একটিও। বিপরীতে ভারত তিন ম্যাচে ৯ গোল করে হজম করেছিল ২ গোল। ফাইনালের পারফরম্যান্সে সেই পরিসংখ্যানের কোনো প্রতিফলন দেখা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে সাফ অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ স্তরের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিভাগে আগের আসরে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টটি আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে দেখছিলেন কোচ পিটার বাটলার। সিনিয়র খেলোয়াড়রা না থাকলেও ফাইনালের এমন হার দলটির জন্য বড় সতর্কবার্তা হয়েই থাকল। ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য উজ্জ্বল ছিলেন বাংলাদেশের আলপি আক্তার। পুরো টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ তিনি করেছেন ৭টি গোল। মুনকি আক্তারের গোলসংখ্যা ৪। তবে ফাইনালের হতাশা সেই সাফল্যকে ছাপিয়ে গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...