প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 11:31 PM
মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শিল্পী আক্তার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। বাড়ি মনিপুর গ্রামে হলেও বর্তমানে তিনি প্রবাসী স্বামী মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় বসবাস করে আসছেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিনসহ যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পিছনে নিমাইকান্দি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শিল্পী আক্তারের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শিল্পি আক্তারের সহযোগী মাসুদ রানা পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী শিল্পী আক্তারকে গ্রেফতার করে মুরাদনগর থানায় হস্তান্তর করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...