প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2025, 11:47 AM
রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী কৃষ্ণপুর রোডের লামপুর-তালপট্রি-গাজীপুর সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার হচ্ছে এমন সংবাদের পর টনক নড়েছে ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের। সম্প্রতি দৈনিক রূপসী বাংলা পত্রিকাসহ অনলাইনে চ্যানেলে গুরুত্ব সহকারে এই সড়কের কিছু অংশের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডি প্রকৌশলী সরেজমিন পরিদর্শনে গেলে সড়ক নির্মাণে কিছু অংশে নিম্ন মানের খোয়া ব্যবহার করার অভিযোগ তুলেন স্থানীয়রা। সরেজমিন তদন্তে এই সড়ক নির্মাণ কাজে কিছু অংশে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়টি প্রমানিত হওয়ায় ঠিকাদারকে সতর্ক করে চিঠি দেওয়া হয়।
ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রাখতে এবং নিম্ন মানের খোয়া সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কাজের সাইডে আস্ত পিকেট এনে খোয়া ভাঙ্গিয়ে কাজ করতে ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। বিষয়টি আমলে নিয়ে নিম্নমানের খোয়া তুলে নিয়ে যায় ঠিকাদার। বর্তমানে কাজের সাইডে পিকেট এনে ভাঙ্গিয়ে মানসম্মত খোয়া দিয়ে সড়ক নির্মান কাজ করা হচ্ছে। চলমান এই কাজে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মাহাবুব রহমান বলেন, কিছুদিন আগে নিম্ন মানের খোয়া দিয়ে লামপুর-তালপট্রি-গাজীপুর সড়ক নির্মাণ কাজ করতে আসলে আমরা বাধা প্রদান করি। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সড়ক নিয়ে নিউজ প্রকাশ হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী এসে নিম্নমানের খোয়া তুলে নেয়ার নির্দেশনা দেয়। যেস্থানে নিম্নমানের খোয়া ছিল সেগুলো উঠিয়ে নিয়েছে ঠিকাদারের লোকজন। বর্তমানে কাজের সাইডে পিকেট এনে খোয়া ভাঙ্গিয়ে কাজ করা হচ্ছে। আমরা স্থানীয়রা এতে সন্তুষ্ট। বর্তমানে যেই মানের কাজ হচ্ছে এতে আমাদের কোনো আপত্তি নেই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...