প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2025, 9:52 PM
সদর দক্ষিণ উপজেলা বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হাজী ইয়াছিন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ সংসদীয় আসনের সাথে সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়নকে যুক্ত করে সম্প্রতি চূড়ান্ত গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন। সদর আসনের সাথে সদর দক্ষিণ উপজেলা যুক্ত হওয়ার খবরে আনন্দিত বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লা সদর আসনে দীর্ঘদিন যাবত বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন। হাজী ইয়াছিনের মতো পরিচ্ছন্ন নেতা পেয়ে আনন্দিত তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। এই আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে মিষ্টি বিতরণও করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরীর নেতৃত্বে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মসাগরপাড়স্থ কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে ফুলেল শুভেচ্ছা জানান সদর দক্ষিণ উপজেলার সহস্রাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সদর দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় হাজী আমিনুর রশিদ ইয়াছিন। পরে সদর দক্ষিণ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...