প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 3 Sep 2025, 11:48 AM
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিলেন মোঃ শাহ আলম
অশোক বড়ুয়া
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক মোঃ শাহ আলম আজ (বুধবার) সকাল ১০টায় সিটি করপোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
গত রবিবার তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক পদে দায়িত্বে থাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মহাপরিচালক সাইফউদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লব (৫ আগস্ট) এর পর ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফউদ্দিনকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্রায় এক বছর সফলভাবে প্রশাসকের দায়িত্ব পালন করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা, যুগ্ম সচিব মোঃ শাহ আলম নিজ জেলা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের কৃতি সন্তান। মাঠ পর্যায়ে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নিজের জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সচেষ্ট থাকবেন বলে নগরবাসী আশা প্রকাশ করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...