প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:43 AM
কুমিল্লা-৫ আসনে ভোটারদের দোরগোড়ায় ড. মোবারক হোসাইন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গণসংযোগকালে ড. মোবারক হোসাইন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ নিরাপদ জীবন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ন্যায্য অধিকার উপেক্ষিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ফিরিয়ে এনে আল্লাহভীরু ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব।
তিনি আরও বলেন, কুমিল্লা-৫ আসনের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে টেকসই উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে।” একই সঙ্গে তিনি দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামী সদস্য সচিব আব্দুল আউয়াল, ষোলনল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সার্জেন্ট হাবিবুর রহমান।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী, বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাড়ি বাড়ি গণসংযোগের সময় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...