প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Sep 2025, 11:44 AM
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ১৩
এফএনএস বিদেশ
ইসরাইলি বাহিনী রাতভর গাজায় একটি অ্যাপার্টমেন্ট ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গতকাল মঙ্গলবার গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলায় ১৩ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘ইসরাইলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ-পশ্চিম গাজা শহরের একটি আবাসিক ভবনের ওপরের তলায় হামলা চালিয়েছে। ওই হামলায় ১০ জন নিহত হয়েছে।’ বাসাল আরো বলেন, ‘ইসরাইলি হেলিকপ্টারগুলো শহরের পশ্চিমে একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে। ওই হামলায় তিন জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’ ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি ভূখ-ের বৃহত্তম নগর গাজা শহর দখলের জন্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় বোমাবর্ষণ তীব্রতর করেছে এবং বাসিন্দাদের জরুরি ভিত্তিতে স্থানান্তরের জন্য সতর্কতা জারি করেছে। জাতিসংঘের অনুমান যে গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লক্ষ মানুষ বাস করে, যেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক পরিসংখ্যান অনুসানে জান গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের আক্রমণে এক হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৩ হাজার ৫শ’ ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...