প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Sep 2025, 11:52 AM
অবশেষে জানা গেলো কেন বাদ পড়েছেন নেইমার
কিছুদিন আগেই বিশ^কাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তাতে জায়গা হয়নি নেইমারের। তাকে বাইরে রাখার কারণ হিসেবে কোচ কার্লো আনচেলত্তি জানান চোটের কথা। কিন্তু ব্রাজিলিয়ান সুপার স্টার এতদিন পর দাবি করলেন- চোট নয়, কৌশলগত কারণেই বাদ দেওয়া হয়েছে তাকে। চিলির বিপক্ষে রিওতে এবং তার পর বলিভিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। আনচেলত্তি সাংবাদিকদের বলেছিলেন, সান্তোস তারকার ‘একটি ছোট সমস্যা’ রয়েছে এবং ঝুঁকি নেওয়ার দরকার নেই। তিনি আরও জানান, ‘আমরা সবাই নেইমারকে চিনি। বিশ^কাপের জন্য তাকে সতেজ ও পুরো ফিট অবস্থায় প্রয়োজন।’ নেইমার অবশ্য সেই ব্যাখ্যা গ্রহণ করেননি। সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে ০-০ গোলের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার পর আনচেলত্তির তথ্য তিনি উড়িয়ে দিয়েছেন। তার মতে, ‘এটা ছিল কেবল মাংসপেশির সমস্যা, কিন্তু তেমন গুরুতর কিছু নয়। নাহলে আজ বা তার আগের দিন বাহিয়ার বিপক্ষে আমি খেলতে নামতাম না।’ বাদ পড়া নিয়ে নেইমার বলেছেন, ‘আমি বাদ পড়লে সেটা কৌশলগত সিদ্ধান্ত, আমার শারীরিক অবস্থার জন্য নয়।’ এ সময় সতীর্থদের সাইডলাইন থেকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বর্তমানে বিশ^কাপ বাছাইয়ে ব্রাজিল টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২৫। ইকুয়েডরও সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...