প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:44 AM
জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না-কায়কোবাদ
বেলাল উদ্দিন আহাম্মদ
নির্বাচিত হলে জনগনের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের উপর জুলুম করার কারনে আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা (৩) মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানীও করে দেই তবুও ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনী পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। এছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাঁচকিত্তার জনসভায় জনতার স্রোত নামে। স্লোগানে মুখরিত জনতা ৬ষ্ঠবারের মত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...