...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 26 Sep 2026, 8:49 PM

...
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও News Image

এফএনএস বিনোদন:

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর সিনেমায় ফিরছেন আলিয়া ভাট। বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তাঁর চরিত্রের প্রথম ঝলক শুক্রবার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ক্যাবারে নৃত্যশিল্পীর সাজে আলিয়ার আবেদনময়ী ও রাজকীয় লুক দেখে অনেকেই প্রশংসা করেছেন। তবে কারও কারও চোখে তাঁর সাজের সঙ্গে অন্য সিনেমার চরিত্রের মিলও ধরা পড়েছে।

প্রকাশিত পোস্টারে একটি চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে আলিয়াকে। ম্যাজেন্টা ও লাল রঙের পোশাকে তাঁর পরনে ছিল ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্ট। মাথায় ছিল পালকে সাজানো বড় হেডপিস। গাঢ় মেকআপ, গাঢ় রঙের লিপস্টিক এবং তীক্ষ্ম অভিব্যক্তিতে পুরো সাজে ফুটে উঠেছে রেট্রো ক্যাবারে আবহ।

পোস্টারটি প্রকাশ করে নির্মাতাদের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, “আগ ভি, দিলোঁ কি জান ভি!”, যার ভাবার্থ আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও। পোস্টার প্রকাশের পর আলিয়ার নতুন অবতার নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য প্রতিক্রিয়া একেবারে একমুখী নয়। অনেকেই আলিয়ার লুকের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা অতিরিক্ত সম্পাদনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। কারও কারও কাছে তাঁর সাজ নতুন মনে হয়নি।

বিশেষ করে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার চরিত্রের সঙ্গে আলিয়ার লুকের তুলনা করেছেন কয়েকজন। কেউ লিখেছেন, আলিয়াকে দেখে ‘টক্সিক’-এর নাদিয়া চরিত্রটির কথা মনে হয়েছে। আবার কেউ ‘বোম্বে ভেলভেট’-এর আবহের সঙ্গেও মিল খুঁজেছেন। ‘টক্সিক’ ও ‘বোম্বে ভেলভেট’ দুই সিনেমার ছাপই আলিয়ার নতুন লুকে রয়েছে বলেও মন্তব্য এসেছে। কেউ কেউ রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার আবহের কথাও বলেছেন।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, লুকটি তাঁর কাছে মানানসই মনে হয়নি এবং ‘টক্সিক’ থেকে নকল করা হয়েছে বলে মনে হয়েছে। তবে এর বিপরীতে অনেক ভক্তই আলিয়ার নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তাই শুধু একটি পোস্টার দেখে চরিত্রটির পূর্ণাঙ্গ ধারণা পাওয়া কঠিন।

এর আগে বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করে বানসালী প্রোডাকশনস। সেখানে পুরোনো দিনের একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে ছিলেন রণবীর। পরনে ছিল সাদা টি-শার্ট, চোখে চশমা এবং মাথায় ছোট করে ছাঁটা চুল। তবে পোস্টারের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তাঁর একটি হাত। স্টিয়ারিং ধরা সেই হাতে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তও দেখা যায়। রণবীরের ওই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।

‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালীর সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। রণবীরের সঙ্গে এটি বানসালীর তৃতীয় সিনেমা। এর আগে ‘সাওয়ারিয়া’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অন্যদিকে, ভিকি কৌশলের সঙ্গে এবারই প্রথমবার কাজ করছেন নির্মাতা।

সিনেমাটির গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, ঐতিহাসিক আবহে প্রেম ও যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হচ্ছে গল্প। এতে ত্রিভুজ প্রেমের বিষয়ও রয়েছে। রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে বলে জানা গেছে। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বে আলিয়ার চরিত্র।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুপ্রিয়া পাঠক।

প্রধান তারকাদের লুক প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচার কার্যক্রম শুরু করেছে নির্মাতারা। রণবীরের পর আলিয়ার লুক প্রকাশ্যে আসায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে 




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir