...
শিরোনাম
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ ⁜ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜ কুমিল্লায় দেড় যুগ আগের ডাকাতি মামলার রায় একজনের ১০ ও সাত জনের ৮ বছর করে কারাদণ্ড ⁜ চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত অংশ নিলেন ৫ শতাধিক শিক্ষার্থী ⁜ আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস ⁜ স্ত্রীর দেওয়া মামলায় ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউপি চেয়ারম্যান কারাগারে ⁜ লালমাই উত্তর কাছার জাম মসজিদে অধ‍্যাপক মামুনের আর্থিক অনুদান প্রদান ⁜ চৌদ্দগ্রামের গুনবতীতে বাঁশ- কাঠের সেতু নির্মাণে বিএনপি নেতাকর্মীদের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 8:50 AM

...
বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ। News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর 
​
​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক মিষ্টি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চাঁদা দাবি, নগদ টাকা লুট,মারধোর করাসহ  প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পরিবার নিয়ে আজ( বুধবার) বিকেলে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বাঞ্ছারামপুর মডেল থানার সামনে শ্লোগান দিতে থাকেন।

 এ ঘটনায় উপজেলার রুপুসদী ইউনিয়নের অভিযুক্ত  আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় আজ (১১নভেম্বর) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তাপস ঘোষ। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও নিজেদের পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

লিখিত ​অভিযোগে অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন—বিদ্যুৎ মিয়া, সাদ্দাম মিয়া, ফাহাদিন মিয়া, নাঈম মিয়া, সুজন মিয়া, হানিফ মিয়া, আনোয়ারুল ইসলাম ও সোহেল মিয়া। 

ব্যবসায়ী তাপস ঘোষ জানান, আমি দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরের রূপসদী বাজারের উত্তর বাজারে সততার সাথে মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসছি। গতকাল মঙ্গলবার ( ১০ নভেম্বর)  রাত ১২ টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে আমার দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এ সময় শারীরিকভবে লাঞ্ছিত ও মারধর করা হয়। হামলাকারীরা দোকানের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।"

​ভুক্তভোগী  অভিযোগ করে আরো বলেন, হামলাকারীরা ক্যাশবাক্স ভেঙে নগদ ৩৩ হাজার ৭৯০ টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আকস্মিক এই হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।


​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের ভয়ে এলাকার সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবসময় একধরনের তটস্থ ও আতঙ্কের মধ্যে থাকেন। এই ঘটনার পর থেকে তাপস ঘোষ ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

​এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, “আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার    মামুন    স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি  ঢাকার উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...

​মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...

মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...

​​​​​​​​আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...

কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...

মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
➤ কুমিল্লায় দেড় যুগ আগের ডাকাতি মামলার রায় একজনের ১০ ও সাত জনের ৮ বছর করে কারাদণ্ড
➤ চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত অংশ নিলেন ৫ শতাধিক শিক্ষার্থী
➤ আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস
➤ স্ত্রীর দেওয়া মামলায় ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউপি চেয়ারম্যান কারাগারে
➤ লালমাই উত্তর কাছার জাম মসজিদে অধ‍্যাপক মামুনের আর্থিক অনুদান প্রদান
➤ চৌদ্দগ্রামের গুনবতীতে বাঁশ- কাঠের সেতু নির্মাণে বিএনপি নেতাকর্মীদের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir