প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:50 AM
কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আয়েশা আক্তার
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের গুপ্ত হামলা, নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় নিয়ে প্রতিবাদী কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনারুল হক, কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান, জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা এবং জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।
এ সময় কুমিল্লা জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যেকোনো ধরনের নাশকতা, গুপ্ত হামলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। রাজপথে সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সকল অপচেষ্টা মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের...
মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন...
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেল...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্...
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
মাহফুজ নান্টু কুমিল্লা।এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠ...
দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রে...
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০...
স্টাফ রিপোর্টারকুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের...
সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...