...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 26 Sep 2026, 8:51 PM

...
১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ News Image

এফএনএস বিনোদন:

মুক্তির দ্বিতীয় দিনেই বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’। গত শুক্রবার সিনেমাটি ভারতে আয় করেছে ১৭ কোটি ৬০ লাখ রুপি। দুই দিন শেষে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ৫০ লাখ রুপি। তবে বক্স অফিসে ভালো শুরুর পাশাপাশি সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। এর মধ্যেই বুকমাইশোতে ‘দ্য প্যারাডাইস’-এর রেটিং ও রিভিউ দেওয়ার সুবিধা বন্ধ হয়ে গেছে।

দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ১৪ কোটি ৯০ লাখ রুপি। এদিন মোট ৭ হাজার ৪৯টি প্রদর্শনী হয়েছে। দর্শক উপস্থিতির হার ছিল ৩২ দশমিক ৮ শতাংশ।

দুই দিনের হিসাব মিলিয়ে ভারতে ‘দ্য প্যারাডাইস’-এর মোট নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। গ্রস আয় ৭২ কোটি ৫০ লাখ রুপি। বিশ্বব্যাপী গ্রস আয় ৯৮ কোটি ৫০ লাখ রুপি। ফলে ১০০ কোটি রুপির মাইলফলক থেকে খুব বেশি দূরে নেই সিনেমাটি।

শ্রীকান্ত ওডেলা পরিচালিত সিনেমাটি নানির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, কায়াদু লোহার, রাঘব জুয়াল, সম্পূর্ণেশ বাবু ও ঈশ্বরী রাও। কীর্তি সুরেশ এতে বিশেষ উপস্থিতিতে রয়েছেন।

তবে মুক্তির পর সিনেমাটির গল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনাও হয়েছে। দর্শকদের একাংশ প্রশংসা করলেও অনেকে হতাশার কথাও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটিকে ঘিরে নানা ধরনের মন্তব্য ও ঠাট্টা-তামাশাও দেখা গেছে।

এসব প্রতিক্রিয়া নিয়ে নানি নিজেও কথা বলেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দর্শকদের ভালোবাসার পাশাপাশি তাঁদের নানা ধরনের মন্তব্য ও ঠাট্টাও তিনি দেখেছেন। সমালোচক ও পর্যালোচকদের দেখানো ত্রুটিগুলো থেকেও শেখার কথা জানিয়েছেন অভিনেতা।

এদিকে ‘দ্য প্যারাডাইস’-এর রেটিং ও রিভিউ বুকমাইশোতে বন্ধ করে দেওয়া হয়েছে। মুক্তির আগে ও মুক্তির পর সেখানে দর্শকদের মতামত দেওয়ার সুযোগ ছিল। এখন সিনেমাটির পাতায় রেটিং ও রিভিউ বন্ধ থাকার বিষয়টি দেখা যাচ্ছে। তবে কেন এই সুবিধা বন্ধ করা হয়েছে, সে বিষয়ে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কয়েকটি সিনেমার ক্ষেত্রে বুকমাইশোতে রেটিং ও রিভিউ বন্ধ করা হয়েছিল। প্রযোজকদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, কৃত্রিমভাবে রিভিউ কমিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড ঠেকাতেই এমন ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ দর্শকের সত্যিকারের মতামত বন্ধ করা এর উদ্দেশ্য নয় বলেও দাবি করা হয়েছে।

‘দ্য প্যারাডাইস’ মুক্তির আগেও সিনেমাটিকে ঘিরে আদালতের নির্দেশনা ছিল। বেঙ্গালুরুর একটি আদালত নির্মাতাদের পক্ষে এমন নির্দেশ দিয়েছিল, যাতে সিনেমাটিকে নিয়ে কোনো মানহানিকর তথ্য বা বক্তব্য প্রকাশ ও প্রচার না করা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে নানি জানিয়েছিলেন, এই আইনি পদক্ষেপের লক্ষ্য সত্যিকারের দর্শক-রিভিউ নয়। মুম্বাইয়ে সিনেমাটির প্রচারের সময় তিনি বলেন, “এটি সত্যিকারের রিভিউকে লক্ষ্য করে নয়।”

আদালতে করা আবেদনে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছিল, সিনেমাটির নির্মাণ, প্রচার ও পরিবেশনে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করা হয়েছে। মানহানিকর তথ্য ছড়িয়ে পড়লে এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে বলেও আবেদনে দাবি করা হয়।

‘দ্য প্যারাডাইস’-এর গল্প ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে। এতে সাভারি নামের একটি জনগোষ্ঠীর সরকারি স্বীকৃতি পাওয়ার সংগ্রাম এবং সামন্ত প্রভুর বৈষম্যের মুখে তাদের লড়াই তুলে ধরা হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন সুধাকর চেরুকুরি ও ইশান সাকসেনা। শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বর সিনেমাস ও আইভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।

বক্স অফিসে দ্বিতীয় দিনে আয় কমলেও দুই দিনে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে ‘দ্য প্যারাডাইস’। এখন সিনেমাটির তৃতীয় দিনের আয় এবং দর্শক প্রতিক্রিয়ার দিকে নজর থাকছে। একই সঙ্গে বুকমাইশোতে রেটিং ও রিভিউ বন্ধের বিষয়টিও সিনেমাটিকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে 




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir