...
শিরোনাম
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜ কুমিল্লায় দেড় যুগ আগের ডাকাতি মামলার রায় একজনের ১০ ও সাত জনের ৮ বছর করে কারাদণ্ড ⁜ চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত অংশ নিলেন ৫ শতাধিক শিক্ষার্থী ⁜ আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস ⁜ স্ত্রীর দেওয়া মামলায় ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউপি চেয়ারম্যান কারাগারে ⁜ লালমাই উত্তর কাছার জাম মসজিদে অধ‍্যাপক মামুনের আর্থিক অনুদান প্রদান ⁜ চৌদ্দগ্রামের গুনবতীতে বাঁশ- কাঠের সেতু নির্মাণে বিএনপি নেতাকর্মীদের অনুদান ⁜ এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড ⁜ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক ⁜ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত ⁜ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:47 AM

...
হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। News Image
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: 

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫,০০০ কোটা বৃদ্ধি করেন। এর ফলে ২০২৭ সালের জন্য মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। 

উল্লেখ্য, বিগত বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করেন।

দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে ধর্মমন্ত্রী আরও জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করা হবে। তিনি বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, "তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।"

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ-এর প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রাজকীয় সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। একই সাথে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো: সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলামসহ বাংলাদেশ এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের...

মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন...

কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেল...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্...

এইচএসসিতে  শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ

মাহফুজ নান্টু কুমিল্লা।এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠ...

কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আয়েশা আক্তারকুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের গুপ্ত হামলা, নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত...

দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রে...

কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০...

স্টাফ রিপোর্টারকুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
➤ কুমিল্লায় দেড় যুগ আগের ডাকাতি মামলার রায় একজনের ১০ ও সাত জনের ৮ বছর করে কারাদণ্ড
➤ চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত অংশ নিলেন ৫ শতাধিক শিক্ষার্থী
➤ আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস
➤ স্ত্রীর দেওয়া মামলায় ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউপি চেয়ারম্যান কারাগারে
➤ লালমাই উত্তর কাছার জাম মসজিদে অধ‍্যাপক মামুনের আর্থিক অনুদান প্রদান
➤ চৌদ্দগ্রামের গুনবতীতে বাঁশ- কাঠের সেতু নির্মাণে বিএনপি নেতাকর্মীদের অনুদান
➤ এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
➤ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
➤ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
➤ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir