প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 8:52 AM
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
মো. আনোয়ারুল ইসলাম
জাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) অধীনে আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সমস্যা নিরসনে রেলপথ ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রেলপথ ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইউডিসিজিপির আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যাকেজ নম্বর ইউডিসিজিপি-সিইউসিসি-ডি-৫-এর অধীনে স'পাড়া এলাকার উত্তরাংশ এবং রেললাইনের পূর্ব পাশের সিএসডি থেকে কাটাখালী খাল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে প্রকল্পটির কাজ দ্রুত বাস্তবায়ন, নির্মাণকাজে রেলওয়ে কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা এবং নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার এবং রেলওয়ের জায়গা-সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে ওই এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের অসহায় মো. রাজু আহমেদের পরিবারকে...