প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 8:56 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারনামীয় এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (১১ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত শশীদল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. রিহানকে (২২) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে চুরির মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার চার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...
ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের অসহায় মো. রাজু আহমেদের পরিবারকে...