প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 26 Sep 2026, 8:48 PM
ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এফএনএস বিনোদন:
শর্টফিল্মে অর্থ বিনিয়োগের কথা বলে পরিচিত এক শেয়ার ব্যবসায়ীকে মারধর এবং তাঁর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদাবাজির অভিযোগে চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার পুলিশ এ তথ্য জানায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।
গত বৃহস্পতিবার প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ও তাঁর কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাঁদের প্রস্তাবিত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন। তবে ওই ব্যবসায়ী তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
অভিযোগ অনুযায়ী, ২২ আগস্ট ভোরের দিকে বাইরে থেকে নিজের ছোট ঘরে ফিরে আসেন তরুণ। সেখানে আগে থেকেই বর্ষিণী, তাঁর বন্ধু সঞ্জয় এবং আরও দুজন উপস্থিত ছিলেন। তাঁরা ব্যবসায়ীকে মারধর করেন এবং জোর করে তাঁর কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।
এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে তরুণ আরও অর্থ দিতে বাধ্য হন। তিনি বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি পাঠান। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, এরপর তরুণের কাছে আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পরে গুইন্ডি থানা পুলিশ মামলা করে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে পুলিশ। এতে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায়। এরপর ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি আইফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে বর্ষিণীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এ ঘটনায় জড়িত তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...