প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 8:54 AM
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব।
বুধবার (১১নভেম্বর) মনোহরগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলার ৩০টি হাফেজিয়া মাদরাসার ৩শতাধিক হাফেজ প্রতিযোগী
পবিত্র কোরআনের হাফেজদের প্রতিভা বিকাশ ও মূল পর্বে উন্নীত করার লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশ নেন। অত্যন্ত উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ এই আসরে বিচারকদের রায়ে জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে যাওয়ার ছাড়পত্র বা 'ইয়েসকার্ড' অর্জন করেছে ২৮ জন প্রতিযোগী।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী হাফেজগণ এই প্রতিযোগিতায় তাদের তেলাওয়াতের নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুরআন তিলাওয়াতের মান, তাজবিদ ও হিফজের পারদর্শিতা যাচাই করে বিচারক মণ্ডলী ২৮ জন প্রতিযোগীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মনোহরগঞ্জ শাখার সভাপতি মাওঃ আব্দুল কাদের সভাপতিত্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর মাদরাসার মোহতামিম মাওলানা ওবায়দুল্লাহ,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হাসমত উল্লাহ,
মাওলানা আহমদ উল্লাহ, সংগঠনটির কুমিল্লা জেলা সহ- সভাপতি মাওলানা সারাফাত করিম, কুমিল্লা জেলা সেক্রেটারি
হাফেজ মোহাম্মদ উল্লাহ,
মাওলানা নজির আহমদ,সহ-সভাপতি মনোহরগঞ্জ উপজেলা, মাওলানা লোকমান হোসাইন, সহ-সভাপতি মুফতি নিজাম উদ্দিন, মোহতামিম জামেয়াতুল আবার, হাফেজ মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক ,হাফেজ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও আজিম উদ্দিন,হাফেজ শামসুল আলম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।
আয়োজকরা জানান, পবিত্র কোরআনের নূর ছড়িয়ে দিতে এবং তরুণ হাফেজদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মনোহরগঞ্জ থেকে নির্বাচিত এই প্রতিযোগীগণ আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
তরুণ হাফেজদের এমন সাফল্যে স্থানীয় আলেম সমাজ, অভিভাবক এবং বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন এবং উত্তোরোত্তর তাদের সফলতা কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...
ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের অসহায় মো. রাজু আহমেদের পরিবারকে...