প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:47 AM
সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের সালিশে এক নারীকে মারধরের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা থেকে গত রবিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সচিব আতিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সালিশে নারীকে প্রহারের ঘটনায় চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহারের বিষয়টি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি কুমিল্লার জেলা প্রশাসক, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বরখাস্ত হওয়া চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, আমি অনলাইনে চিঠি দেখেছি। এই বিষয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। আদেশটি দ্রুত কার্যকর করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের...
মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন...
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেল...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্...
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
মাহফুজ নান্টু কুমিল্লা।এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠ...
কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আয়েশা আক্তারকুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের গুপ্ত হামলা, নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত...
দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রে...
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০...
স্টাফ রিপোর্টারকুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের...