...
শিরোনাম
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি ⁜ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি ⁜ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬ ⁜ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা ⁜ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন ⁜ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব ⁜ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম ⁜ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ⁜ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার ⁜ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের ⁜ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী ⁜ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে ⁜ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি। ⁜ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা ⁜ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি ⁜ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় ⁜ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2026, 12:09 AM

...
রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের News Image

এমরান হোসেন বাপ্পি

উন্নত সেবার প্রত্যয় এবং ভোজন রসিকদের জন্য অত্যন্ত পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে রুচিশীল, সুস্বাদু

ও টাটকা খাবার পরিবেশনের অনঢ় প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে মিলাদ মাহফিল ও দোয়া-

মুনাজাত এর মাধ্যমে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস্ধসঢ়;-০২’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অগ্রীম অর্ডার নিয়ে যেকোনো স্থানে উন্নতমানের সকল খাবার সরবরাহ করা সহ সদ্য উদ্বোধনকৃত এ

হোটেলে আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন কমিউনিটি সেন্টার ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য হলরুম বুকিং

এর সু-ব্যবস্থা রয়েছে। মহাসড়কের পাশেই নয়নাবিরাম পরিবেশে এর অবস্থান হওয়ায় দূর-দুরান্তের ভোজন

রসিকরাও এখানে খাবার খেতে ছুটে আসবেন বলে হোটেল কর্তৃপক্ষের প্রত্যাশা।

রবিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা মিয়াবাজার এলাকায়

মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিমপাশে নবনির্মিত ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস্ধসঢ়;-০২’ এর শুভ

উদ্ধোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয়

উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন

কুমিল্লা আলিয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা মো. আবদুর রাজ্জাক।

সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয়

উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেন, এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান। এটি

কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তথাপিও শুনলাম এ প্রতিষ্ঠানটিকে নিয়ে একটি মহল রাজনীতি করার

অপচেষ্টা করেছে। বিষয়টি বেশ দুঃখজনক। এ প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে স্থানীয় অন্তত ২০০ লোকের সুন্দর

একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অবস্থা বুঝে মনে হচ্ছে, কারো কারো এটি সহ্য হচ্ছে না।

রাজনীতির মূল লক্ষ্যই হতে হবে মানুষের কল্যাণ করা। এমপি হবো, চেয়ারম্যান হবো, মাস্তানি করা; এগুলো

রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে সবচেয়ে অভিজাত একটি কাজ। রাজনীতিবিদদের ভাষা হতে হবে অত্যন্ত

সুন্দর-মার্জিত। রাজনীতিবিদদের ভাষা হতে হবে মানুষের জন্য শিক্ষনীয়। রাজনীতি আর মাস্তানি একসাথে

চলে না। সুতরাং, যে দলই আপনি করুন না কেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করুন। আসুন, সকলের

আন্তরিক প্রচেষ্টায় আমরা যেন এ চৌদ্দগ্রামকে একটি মাদক-সন্ত্রাসমুক্ত আধুনিক চৌদ্দগ্রাম

হিসেবে গড়ে তুলতে পারি, সেলক্ষ্যে জনকল্যাণমুখী কাজ করি।

ডা. তাহের আরও বলেন, এখানে এসেই আমি বেশ আনন্দিত হয়েছি। এখানে হযরত ওলামায়ে কেরামদের

বিশাল একটা উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানের বদৌলতে তাদের সাথে আমার সাক্ষাতও হয়ে গেলো।

আমার বাবাও একজন আলেম ছিলেন। সুতরা, জন্মগতভাবেই হযরত ওলামায়ে কেরামদের প্রতি সবসময় আমার

একটা দুর্বলতা ও ভালোবাসা কাজ করে। উনাদের উপস্থিতি নিশ্চিত করায় আমি হোটেল কর্তৃপক্ষকে

আন্তরিক ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে এটিও একটি ভালো ও প্রশংসনীয় কাজ।

তিনি উপস্থিত লোকজনের নিকট প্রশ্ন রেখে আরও বলেন, এ প্রতিষ্ঠানটি কোন দলের? আওয়ামী লীগের?

বিএনপির? জামায়াতে ইসলামীর? না। প্রতিষ্ঠান কোনো দলের হয়না। এটি এলাকার সকল মানুষের। এখানে

মানুষ অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করবে। এটি সার্বজনিন প্রতিষ্ঠান। যারাই উদ্যোগ নেন, তারা

সমাজসেবার মানসিকতায় এ ধরনের প্রতিষ্ঠান খোলেন। শুধু ব্যবসায়ীক উদ্দেশ্য নিয়ে কেউ কখনো এমন

প্রতিষ্ঠান চালু করে না। মূলত সেবার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিষ্ঠান করা হয়। সুতরাং, আমরা এমন কোনো

কাজ করবো না যাতে এ প্রতিষ্ঠান তথা এলাকার মানুষের ক্ষতির কারণ হয়। আমি এ হোটেলের উত্তরোত্তর

সাফল্য কামনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট

সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন,

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের

আমীর মুহা. মাহফুজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ

আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড

সুইটস্ধসঢ়;-০২’ এর সত্ত্বাধিকারী মো. আলী আশ্বব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আজ্জম,

মো. হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুনুর রশিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মতিন,


মাওলানা খাজা আহমেদ, টিআই মোহাম্মদ ফারুক, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর

রহমান মজুমদার, উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর

মাওলানা আবুল হাশেম, জামায়াত নেতা শাহ মোহাম্মদ মিজানুর রহমান, মো. আমির হোসাইন,

‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস্ধসঢ়;-০২’ এর সত্ত্বাধিকারী মো. আলী আশ্বব এর সুযোগ্য সন্তান

ইকবাল মাহমুদ, ইকরাম মাহমুদ, ইমরান মাহমুদ সহ এলাকার বিশিষ্ট আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য

ব্যক্তিবর্গ।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি

দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...

“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...

দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়  গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...

চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...

রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার  কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
➤ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
➤ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
➤ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
➤ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
➤ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
➤ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
➤ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা
➤ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার
➤ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের
➤ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী
➤ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে
➤ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি।
➤ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা
➤ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি
➤ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়
➤ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir