প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2026, 12:08 AM
মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী
কাজী নজরুল ইসলাম
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, মানবসেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা | সেই কাজটি করে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক রোকনুজ্জামান রোকন | আমরা সবাই যেন সমাজে সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে পারি সেই রকম মন মানসিকতা তৈরি করতে হবে | গতকাল রবিবার ৬ সেপ্টেম্বর সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন |তিনি আরো বলেন এ অঞ্চলে চক্ষু চিকিসার মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে আত্নমানবতার সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন। বিশেষ করে কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। মানুষের সেবার ব্রত নিয়ে কতৃর্পক্ষ এগিয়ে এসেছেন এবং কম খরচে অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেনআমরা চাঁদপুর প্রেস ক্লাব তার এই মহৎ কাজে পাশে আছি ও ভবিষতেও থাকবো।। আগামীতে এধরণের চিকিৎসা ক্যাম্প প্রেস ক্লাবে করবো। সেখানে সাংবাদিকদের পাশাপাশি অসহায় মানুষকে চিকিৎসার সেবার আওতায় আনবো। সবার যার জায়গা থেকে ও স্ব স্ব অবস্থান থেকে মানবতার জন্য কাজ করতে হবে। আত্নমানবতার সেবায় কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান , জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ খান, হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সাংবাদিক জামাল হোসেন, নানুপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ শহিদুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ বাবুল গাজী সহ অন্যান্যরা।অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বশির উল্লাহ পাটোয়ারী | চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ১২ শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...