...
শিরোনাম
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি ⁜ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি ⁜ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬ ⁜ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা ⁜ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন ⁜ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব ⁜ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম ⁜ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ⁜ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার ⁜ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের ⁜ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী ⁜ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে ⁜ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি। ⁜ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা ⁜ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি ⁜ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় ⁜ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2026, 12:10 AM

...
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার News Image
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার হাট-বাজারগুলোতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সবজি, মাছ, মাংস, মুদি পণ্য থেকে শুরু করে ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্য কেনাবেচায় অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ হলেও এর ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের। ফলে একদিকে বাড়ছে পরিবেশদূষণ, অন্যদিকে পাটজাত ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার কমে যাচ্ছে।
সরেজমিনে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতা ক্রেতাদের পণ্য পলিথিনে করে দিচ্ছেন। বাজারে মাছ-মাংস, শাকসবজি, মুদি পণ্য ও ফলমূল বিক্রির ক্ষেত্রে পলিথিন যেন অপরিহার্য হয়ে উঠেছে। বুড়িচংয়ের জরুইন গ্রামের ফল বিক্রেতা মফিজ মিয়াও ক্রেতাদের পলিথিনে ফল সরবরাহ করেন।
ফল বিক্রেতা মফিজ মিয়া বলেন, ‘‘গ্রাহকরা কাগজের কার্টনের চেয়ে পলিথিন বেশি পছন্দ করেন। তাই পলিথিন ব্যবহার করছি।’’
সচেতন মহলের মতে, পলিথিন সহজে পচনশীল নয়। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকলেও এটি সহজে নষ্ট হয় না। ফলে মাটির উর্বরতা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। আবার পলিথিন পুড়িয়ে ফেললেও বায়ুদূষণসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
একসময় বাংলাদেশে পাটকে বলা হতো ‘সোনালি আঁশ’। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে দেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করত। গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই পাটের তৈরি ব্যাগসহ বিভিন্ন সামগ্রী ব্যবহারের প্রচলন ছিল। কিন্তু সময়ের সঙ্গে পলিথিনের সহজলভ্যতা ও ব্যাপক ব্যবহারের কারণে পাটজাত পণ্যের ব্যবহার অনেকটাই কমে গেছে।
পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’-এর আওতায় নির্দিষ্ট পণ্যে পাটের মোড়ক ব্যবহারের বিধান রয়েছে। পাশাপাশি পাট ও পাটবীজ উৎপাদন বাড়ানো, চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) মাধ্যমে বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব পাটজাত ব্যাগ, মোড়ক ও অন্যান্য পণ্য বাজারে সহজলভ্য করা গেলে পলিথিনের বিকল্প তৈরি হবে এবং একই সঙ্গে পাটশিল্পও লাভবান হবে।
এদিকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং ও আইন প্রয়োগের ঘাটতির কারণে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা, পলিথিনের উৎপাদন ও বিপণন বন্ধ এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর দাবি জানিয়েছেন।
পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও অন্যান্য পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। তা না হলে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হবে এবং ভবিষ্যতে পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ব্রাহ্মণপাড়া উপজেলার আলোকিত মানুষ এবং বহু শিক্ষা প্রতিষ্ঠীনের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধূরী বলেন, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধ করা জরুরি। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতিটি বাজারে নিয়মিত মনিটরিং করে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, পলিথিন পচনশীল বস্তু নয়। তাই এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বস্ত। পলিথিন জমির উর্বরতা কমিয়ে দেয় - এতে ফলন কম হয়। কোন কোন সময় গরু খাবারের সাথে পলিথিনের টুকরো খেয়ে ফেলে। এতে গরুর পেট ফুলে যায় এবং গরু মারা যেতে পারে। সকলকে পলিথিনের ব্যবহার বর্জন করে পাটজাত দ্রব্য ব্যবহারের আগ্রহী হওয়া দরকার। এতে স্বাস্থ্য ও পরিবেশ দুটিই রক্ষা হবে।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব বলেন, সর্বদাই পলিথিন বর্জন করে চলা উচিত। পলিথিনের মধ্যে খাবার বেশিক্ষণ রাখলে খাবারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এতে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। পলিথিনের ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে বলেও জানান তিনি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন,বুড়িচংয়ে পলিথিন উৎপাদনকারী কোন প্রতিষ্ঠাণ নেই। সরকারী আইন অনুযায়ী পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকায় বিভিন্ন সময় মোবাইল কোটের মাধ্যমে নিবারনের চেষ্টা করা হচ্ছে। পলিথিনের ব্যবহার বন্ধে হাট-বাজারগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।পলিথিন উৎপাদনের কোন তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি

দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...

“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...

দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়  গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...

চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...

রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার  কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
➤ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
➤ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
➤ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
➤ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
➤ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
➤ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
➤ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা
➤ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার
➤ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের
➤ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী
➤ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে
➤ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি।
➤ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা
➤ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি
➤ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়
➤ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir