প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Aug 2026, 8:11 PM
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
এফএনএস বিদেশ :
নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে টাকা| বন্যার পানি বয়ে যাওয়ার সময়, উত্তাল স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক ভেঙে ভেতরের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ২৯ জনকে আটক করেছে| গতকাল শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে| ২৬ আগস্ট রাসুয়ার ভোতেকোশি এলাকায় বন্যায় সিন্দুকটি ভেসে যায় এবং পরে ধাদিঙের গলছি গ্রামীণ পৌরসভার ৪ ন¤^র ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এটি পাওয়া যায়| ধাদিঙ পুলিশের ভাষ্যমতে, তারা খবর পান যে স্থানীয়রা সিন্দুকটি ভেঙে তার ভেতর থেকে নগদ টাকা বের করে নিয়েছে| তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একটি পুলিশ দল পাঠানো হয় এবং তদন্ত শুরু করা হয়| প্রাথমিক তল্লাশির সময় ২৯ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়| আটককৃতদের অধিকাংশই গলছি-৪ এর মাস্টারের বাসিন্দা| কেউ কেউ গলছি-৬ এর আদমঘাট এবং সিদ্ধালক-৭ এর আদমতারের বাসিন্দা, আবার অন্যরা মূলত চিতওয়ান ও পারসার অধিবাসী এবং বর্তমানে ধাদিঙে বসবাস করছেন| আটককৃত ব্যক্তিদের বয়স ছিল ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে| পুলিশ উদ্ধারকৃত নগদ টাকার উৎস তদন্ত করছে এবং এই ঘটনায় অতিরিক্ত কোনো সন্দেহভাজন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে| আরেকটি চাঞ্চল্যকর ঘটনায়, নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক বন্যা দুর্গত নারীর দেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে| বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর দেহ থেকে ওই দুই ব্যক্তি সোনার কানের দুল খুলে নিচ্ছে বলে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের করা হয়| প্রসঙ্গত, বুধবার চীন সীমান্তবর্তী রসুয়া জেলাসহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে| এতে ৫৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে| এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...