প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Aug 2026, 8:08 PM
পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
এফএনএস বিদেশ :
পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বাস বিনষ্ট করে তাই বিশ্বের সমস্ত পারমাণবিক শক্তিধর দেশকে পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস| গতকাল শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় গুতেরেস জানান, অতীতের পারমাণবিক পরীক্ষার প্রভাব নিয়ে বেঁচে থাকা জনগোষ্ঠীকে পারমাণবিক পরীক্ষাগুলো প্রতারিত করে| তিনি সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি (সিটিবিটি) অবিল¤ে^ কার্যকর করতে বিশ্বনেতাদের প্রতি তাগিদ দেন| রাশিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করার পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই আহ্বান এল| রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরখাংগেলস্ক অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি দূর প্রাচ্যের কামচাতকার কুরা প্রশিক্ষণ এলাকায় তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছায়| ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করতে এই পরীক্ষাটি চালানো হয়েছিল বলে নিশ্চিত করেছে মস্কো| পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ করার লক্ষ্যে ১৯৯৬ সালে গ্রহণ করা হলেও সব দেশের ¯^াক্ষরের অভাবে সিটিবিটি চুক্তিটি এখনও পূর্ণ আইনি রূপ পায়নি| চুক্তির ‘অ্যানেক্স ২’ তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ নয়টি দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, মিসর, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ার অনুমোদন না মেলায় এটি ঝুলে রয়েছে| ২০২৬ সাল পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ এই চুক্তিতে ¯^াক্ষর করেছে এবং ১৭৯টি দেশ তা অনুমোদন করেছে| সূত্র: আনাদোলু এজেন্সি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...