...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 29 Aug 2026, 8:04 PM

...
এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ News Image

এফএনএস বিনোদন:

ওটিটিপ্রেমী দর্শকের জন্য সপ্তাহজুড়ে থাকছে বেশ কিছু প্রতীক্ষিত ছবি ও সিরিজ| জীবনীভিত্তিক সিনেমা থেকে থ্রিলার, রহস্য আর সম্পর্কের গল্প| বিভিন্ন ¯^াদের কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে চরকি, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জিওহটস্টার, জি ফাইভসহ একাধিক প্ল্যাটফর্ম| 


‘পদাতিক’

সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ এ সপ্তাহের অন্যতম আলোচিত ওটিটি মুক্তি| প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত ছবিটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল| মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় দর্শকের মধ্যে বিশেষ আগ্রহ ˆতরি করেছিল| চরিত্রটির জন্য তাঁর লুক ও অভিনয় প্রশংসিতও হয়| এবার ওটিটিতে নতুন করে দর্শকের সামনে আসছে ছবিটি| ‘পদাতিক’-এ মৃণাল সেনের ব্যক্তিজীবন, চলচ্চিত্র নির্মাণের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সময়ের নানা সামাজিক-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরা হয়েছে| একজন চলচ্চিত্রকার হিসেবে তাঁর বেড়ে ওঠা এবং নিজের সময়কে সিনেমার ভাষায় তুলে ধরার সংগ্রামও উঠে এসেছে গল্পে| আজ থেকে জি ফাইভে দেখা যাবে ‘পদাতিক’|


‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার ঘরে বসেই দেখা যাবে ছাত্ররাজনীতির গল্পের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’| আকাশ হক পরিচালিত চরকি এক্সক্লুসিভ এই সিনেমাটি গতকাল থেকে দেখা যাচ্ছে চরকিতে| ঢাকা বিশ^বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমে থাকার তিক্ত অভিজ্ঞতা এবং নিজের চারপাশের পরিবেশ থেকেই সিনেমাটির ভাবনা পেয়েছেন নির্মাতা আকাশ হক| সেই ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে বিশ^বিদ্যালয়ের রাজনৈতিক বাস্তবতাকে মিলিয়ে নির্মাণ করেছেন ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক এই সিনেমা| সিনেমায় উঠে এসেছে বিশ^বিদ্যালয়ের ছাত্ররাজনীতির নানা চিত্র| ক্ষমতার পালাবদল, ক্যাডার রাজনীতি, অর্থের লেনদেন, প্রভাব বিস্তার এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার ঘটনাগুলো| চলতি বছরের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি| এরপর প্রদর্শিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও| 


‘ববিতা সিংহ রিপোর্টিং’

পুলিশি তদন্ত, রহস্য আর অপরাধের গল্প যাদের পছন্দ, তাদের জন্য রয়েছে ‘ববিতা সিংহ রিপোর্টিং’| গল্পে এক পুলিশ কর্মকর্তা ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর পর ফের তদন্তে নামেন| সত্য উদ্ঘাটনের পথে তাঁকে পেরোতে হয় নানা জটিলতা| নিমিশা ও বরুণ সোবতি অভিনীত এই থ্রিলার সিরিজটি আজ মুক্তি পাবে প্রাইম ভিডিওতে|


‘চু¤^ক’

থ্রিলারের বাইরে একটু হালকা মেজাজের গল্প দেখতে চাইলে নজরে রাখা যায় ‘চু¤^ক’| মু¤^াইয়ের একটি কলোনিতে পাশাপাশি বসবাস করা কয়েকটি পরিবারের জীবন, সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতার গল্প উঠে এসেছে সিরিজটিতে| কখনও পাশের বাড়ি থেকে চিনি চাওয়া, আবার কখনও বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো- প্রতিদিনের জীবনের এমন ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই ˆতরি হয়েছে গল্পের আবহ| সুমিত ব্যাস, নীনা গুপ্ত, দেবেন ভোজানী ও আমাইরা দস্তুর অভিনীত সিরিজটি আজ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে| 


‘মাইকেল’

বিশ^সংগীতের অন্যতম জনপ্রিয় তারকা মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্যও রয়েছে সুখবর| পপতারকার জীবন, সংগীত ও সাফল্যের বিভিন্ন অধ্যায় নিয়ে ˆতরি ‘মাইকেল’ এবার ওটিটিতে আসছে| প্রেক্ষাগৃহে মুক্তির পর আগামীকাল থেকে ছবিটি দেখা যাবে জিওহটস্টারে| ইংরেজি ও হিন্দি- দুই ভাষাতেই মুক্তি পাবে সিনেমাটি| ‘মাইকেল’ সিনেমায় কিংবদন্তি এই শিল্পীর ˆশশব থেকে সংগীতজীবনের উত্থান, বিশ^জুড়ে জনপ্রিয়তা এবং তাঁর ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে| মাইকেল জ্যাকসনের সংগীত, নাচ ও মঞ্চ পরিবেশনার পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের বিভিন্ন দিকও গল্পে উঠে এসেছে| তাঁর ভক্তদের পাশাপাশি পপসংগীতের ইতিহাসে আগ্রহী দর্শকদের কাছেও ছবিটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে| সিনেমায় মাইকেলের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন| ফলে এবার ঘরে বসেই পর্দায় নতুন করে ফিরে দেখার সুযোগ মিলবে ‘কিং অব পপ’-এর জীবন ও সাফল্যের গল্প|


‘বন্দর’

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বন্দর’ প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও ওটিটি মুক্তির মাধ্যমে ছবিটি নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে| ববি দেওল ও সানিয়া মালহোত্রাসহ একাধিক অভিনেতাকে দেখা যাবে এই থ্রিলারে| প্রেক্ষাগৃহের ফলাফল পেরিয়ে এবার স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি কতটা দর্শক টানতে পারে, সেটিই দেখার| আজ থেকে জি ফাইভে মুক্তি পাবে ‘বন্দর’|


‘দ্য হুইস্পার ম্যান’

অন্ধকার, রহস্য আর সিরিয়াল কিলারের গল্পে দর্শককে টানতে আসছে ‘দ্য হুইস্পার ম্যান’| গল্পে এক হত্যাকারী ছোট ছেলেদের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলে ভয় দেখায়| পরে তাদের অপহরণ করে হত্যা করে সে| সেই ভয়ংকর অপরাধের রহস্য ঘিরেই এগিয়েছে সিরিজটির গল্প| আজ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘দ্য হুইস্পার ম্যান’|


‘আই, নোবডি’

আঞ্চলিক ভাষার থ্রিলারপ্রেমীদের জন্য রয়েছে মালয়ালম ছবি ‘আই, নোবডি’| গল্পের কেন্দ্রীয় চরিত্র রাজীবন- একজন সাধারণ ও অন্তর্মুখী সরকারি কর্মচারী| দীর্ঘদিন ধরে সিস্টেমের চাপে থাকা এই মানুষটি হঠাৎ এমন একটি ঘটনার সাক্ষী হয়ে যান, যা তাঁর দেখার কথা ছিল না| এরপরই একটি ব্যাংক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে তাঁর জীবন| ছবিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন ও পার্বতী| জিওহটস্টারে দেখা যাচ্ছে ছবিটি|




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir