প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 29 Aug 2026, 10:08 AM
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ট্রাকের চালককে শনাক্তের পর তাদের উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীটি। প্রায় এক সপ্তাহ নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী। গতকাল শুক্রবার ২৮ আগস্ট এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, সিসিটিভিতে ট্রাকে মালামাল তোলার ফুটেজের সূত্র ধরে আমরা পিন্টু দাসকে সপরিবারে উদ্ধার করতে সক্ষম হই। এর আগে ২২ আগস্ট তিনি নিখোঁজ হন বলে আমরা জানতে পারি। পিন্টু দাসের সঙ্গে তার স্ত্রী রিমি ও দুই ছেলেও রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, পিন্টু দাস সম্পর্কিত নিখোঁজের একটি জিডি হয় থানায়। এছাড়াও মিডিয়ায় ব্যাপকভাবে বিষয়টি প্রচার হতে থাকে। যার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়, যে পিন্টু দাস কোথায় গেল? বা কি হয়েছে? আমরা প্রথমে অভিযানে নেমে তার বাসায় প্রবেশ করি। ওখানে দেখতে পাই তার মালামালগুলো নেই। আমরা একটি সিসিটিভির ফুটেজে দেখতে পাই কয়েকজন শ্রমিক তার মালামালগুলো তুলছিল। সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন, প্রথমে আমরা কুমিল্লায় পিন্টু দাসের শ্বশুরবাড়িতে অভিযান করি। কিন্তু সেখানে সে যায়নি। তারপর পিন্টু দাসের এক ভাই রাঙ্গামাটিতে রিপ্রেজেন্টিটিভের জব করত। সেখানেও অভিযান করি। সেখানেও সে যায়নি। এছাড়াও তার বন্ধুবান্ধবসহ সম্ভাব্য যাওয়ার সব স্থানে যোগাযোগ করলেও সে যায়নি বলে জানায়। এরপর মালামাল নেওয়া ট্রাক ড্রাইভারকে শনাক্ত করতে সক্ষম হই। তার দেওয়া তথ্য মতে আমরা ভোরে তাকে চট্টগ্রামের পটিয়া তার গ্রামের বাড়ি থেকে জিডিমূলে উদ্ধার করতে সক্ষম হই। এখন সে আত্মগোপনে যাওয়ার কারণ কী এবং তার বিষয়ে কোনো অভিযোগ থাকলে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।এর আগে পিন্টু দাসকে কোথাও না পেয়ে ২২ আগস্ট বিষয়টি চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেন তার বাড়ির মালিকের ছোট ছেলে রাসেল খান। জিডির নম্বর ১৩৯৬। এদিকে পিন্টু দাসকে আটক করা হয়নি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, ‘আটক বা গ্রেপ্তার নয় বরং পিন্টু দাসকে উদ্ধার করেছে পুলিশ।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,জুলা...