...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Aug 2026, 8:14 PM

...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ News Image

এফএনএস স্পোর্টস:

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে ˆতরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ| বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি| সাবেক পাকিস্তান অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে পাকিস্তানের কারাগারে রয়েছেন| তাঁকে নিয়ে তার দুই ছেলে সুলেমান ও কাসিম খানের একটি পূর্বধারণকৃত সাক্ষাৎকার নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন| সাক্ষাৎকারে তাঁরা কারাগারে থাকা বাবার ¯^াস্থ্য ও ক্রমশ অবনতিশীল দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন| দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ১৮ মিনিটের সেই সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস| তবে সম্প্রচারটি নিয়ে আপত্তি ছিল পিসিবির| এমনকি স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটি সম্প্রচারের সিদ্ধান্তে অনড় থাকায় লাঞ্চ বিরতির পর পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে না পাঠানোর কথাও নাকি বিবেচনা করেছিল বোর্ড| পরে স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির সম্প্রচার কিছু সময়ের জন্য পিছিয়ে দেয়| শেষ পর্যন্ত লাঞ্চ বিরতিতেই সেটি প্রচার করা হয়| ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপের পর পিসিবির অভিযোগের বিষয়টিরও সমাধান হয় এবং পাকিস্তান দল মধ্যাহ্ন বিরতির পর মাঠে নামে| তবে এসব বোর্ড পর্যায়ের আলোচনা সম্পর্কে নিজের অজ্ঞতার কথাই জানিয়েছেন সরফরাজ| সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পাকিস্তান কোচ বলেন, ‘আমি কিছুই জানি না| আমি শুধু ম্যাচ নিয়েই মনোযোগী|’ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আরও প্রশ্ন করা হলে সরফরাজের জবাব, ‘আপনি কি সাক্ষাৎকারের কথা বলছেন? আমরা সাক্ষাৎকারের বিষয়ে কিছুই জানি না|’ লাঞ্চ বিরতির সময় পাকিস্তানের ক্রিকেটাররা মাঠের বাইরে ছিলেন বলেও জানান তিনি| দলের সবাই ¯^াভাবিক ছিলেন উল্লেখ করে সরফরাজ বলেন, ‘সবাই ঠিক আছে| সে সময় আমরা লাঞ্চ করছিলাম|’ সাক্ষাৎকার বিতর্কের মধ্যেই মাঠের ক্রিকেটেও কঠিন পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান| প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে ইংল্যান্ড| দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ¯^াগতিকেরা| ২৬১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে জো রুটের দল|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা

এফএনএস বিদেশ : নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir