...
শিরোনাম
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ⁜ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Aug 2026, 8:17 PM

...
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা News Image

এফএনএস স্পোর্টস:

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস এবং শিক্ষক ও তার বন্ধু আতিফ আকিফের লেখা বই ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’| খেলোয়াড়ি জীবনের সাফল্যের পাশাপাশি শিক্ষার প্রয়োজনীয়তা, ক্রীড়াজীবন শেষ হওয়ার পরের বাস্তবতা এবং খেলাধুলা ও পড়াশোনার মধ্যে ভারসাম্য ˆতরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে বইটিতে|

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়| অনুষ্ঠানে দুই লেখকের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরিয়ার নাফীসের ˆশশবের কোচ ওয়াহিদুল গনি|

বইটি ˆতরি করা হয়েছে বিশে^র বিভিন্ন দেশের আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়, অ্যাথলেট, কোচ, শিক্ষাবিদ ও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে| নাফীস জানান, প্রায় তিন বছর ধরে ৩৫ থেকে ৩৭ জন আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় ও অ্যাথলেটের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা| বইটির কাজ শুরু হয় ২০২২ সালে| বিভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ ও তা সাজানোর পর বইটি প্রকাশের পর্যায়ে আসে|

বইটির ভাবনা কীভাবে ˆতরি হলো, তা ব্যাখ্যা করতে গিয়ে নাফীস বলেন, ছোটবেলা থেকে প্রচলিত কথা, ‘পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’, সেটিকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা থেকেই এই উদ্যোগ|

তার ভাষায়, ‘মূল উদ্দেশ্য ছিল একটাই, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, “পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে|” কিন্তু সেই ধারণাটাকে একটু ভিন্নভাবে তুলে ধরা, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে|” সেখান থেকেই একাডেমি ও অ্যাথলেট, এই দুই ক্ষেত্রকে কীভাবে এক জায়গায় আনা যায়, সেই ভাবনা থেকেই মূলত বইটি ˆতরি করা|’

আতিফ আকিফ জানান, খেলাধুলার প্রতি আগ্রহের কারণে কোনো শিশু বা তরুণ যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেটিও বইটির অন্যতম উদ্দেশ্য| তার মতে, নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব বোঝানো দরকার|

তিনি বলেন, ‘আমরা চাই, অন্তত এই প্রজন্মকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি তুলে ধরতে| আমাদের প্রজন্মের যারা খেলাধুলার সঙ্গে আসছে, তারা যেন পড়াশোনায় পিছিয়ে না যায়| সবকিছু মিলিয়ে গত চার বছর ধরে এটা আমাদের ছোট্ট একটা চেষ্টা|’

বইটিতে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটার, ফুটবলার, কোচসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের অভিজ্ঞতার পাশাপাশি এমন কিছু মানুষের গল্পও রয়েছে, যারা একসময় সম্ভাবনাময় ক্রিকেটার বা ক্রীড়াবিদ ছিলেন| শেষ পর্যন্ত তারা খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে না পারলেও তাদের জীবনে পড়াশোনা কীভাবে কাজে এসেছে, সেই অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে|

নাফীস জানান, বইয়ের জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে তারা শুধু পরিচিত বা প্রতিষ্ঠিত ক্রীড়াবিদদের ওপর নির্ভর করেননি| বিভিন্ন পর্যায়ের মানুষের অভিজ্ঞতাও যুক্ত করেছেন| তার সঙ্গে কথা বলা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড, স্টুয়ার্ট ল এবং ২০০৪ সালের অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে ৪০০ মিটারে সোনাজয়ী ক্যাথি ফ্রিম্যানের অলিম্পিক কোচও রয়েছেন|

নাফীস বলেন, ‘আমি জাতীয় দলের বিভিন্ন খেলোয়াড়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছি| যেমন অ্যালান ডোনাল্ডের সঙ্গে কথা বলেছি, এ নিয়ে স্টুয়ার্ট লর সঙ্গেও কথা বলেছি| ২০০৪ সালের অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে ৪০০ মিটারে সোনার পদকজয়ী ক্যাথি ফ্রিম্যানের অলিম্পিক কোচের সঙ্গেও কথা বলেছি|’

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে নাফীস নিজের জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন| ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরিবারের কাছ থেকে চাপ ছিল বলে জানান তিনি| জাতীয় দলের অধিনায়ক হওয়ার পরও বাবার একটি কথা তাকে শুনতে হয়েছে, ‘ক্রিকেট শেষ পর্যন্ত ভাত দেবে না|’

নাফীস বলেন, ‘আমি যখন একদম ছোট, তখন বাসায় আমার আব্বা-আম্মু পড়ালেখার জন্য প্রচণ্ড রকমের চাপ দিতেন| এমনকি স্যার (কোচ ওয়াহিদুল গনি) অনেক সময় বলতেন, তুই ক্রিকেট খেলে কী করবি, তুই তো সারাদিন পড়াশোনাই করিস; কিন্তু আমার বাসায় সবসময় এই চাপটা ছিল| আমি যখন জাতীয় দলের অধিনায়কও হয়েছিলাম, তখনও আব্বার কথা এখনো আমার কানে ভাসে| আব্বা একটা কথা বলতেন, ক্রিকেট শেষ পর্যন্ত ভাত দেবে না| তখন খুব বিরক্ত লাগত, জাতীয় দলের অধিনায়কত্ব করছি, আর আব্বা বলছেন ক্রিকেট ভাত দেবে না| কিন্তু ওই কথার মর্মটা আমি এখন বুঝি|’

তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি বইয়ে বিভিন্ন ক্রীড়াবিদের জীবনে পড়াশোনার প্রভাবও তুলে ধরা হয়েছে| নাফীসের ভাষ্য, প্রতিভাবান অনেক খেলোয়াড়ই শেষ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন না| সেই পরিস্থিতিতে খেলাধুলার পাশাপাশি অর্জিত শিক্ষা তাদের পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে| পড়াশোনার গুরুত্ব বোঝাতে গিয়ে নাফীস বলেন, ‘আপনাকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে না| তবে পড়াশোনা করলে যেটা হয়, আপনি খুব সহজভাবে চিন্তা করতে পারেন|’

বাংলাদেশের বাস্তবতায় খেলাধুলার পাশাপাশি পড়াশোনা কেন জরুরি, তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই ক্রিকেটার| তার মতে, দেশে খেলাধুলা, নাটক-অভিনয়সহ পারফরম্যান্সভিত্তিক অনেক ক্ষেত্র এখনো এমন বড় শিল্পে পরিণত হয়নি, যেখানে সবাই দীর্ঘমেয়াদে ক্যারিয়ার চালিয়ে যেতে পারেন| তাই বিকল্প প্রস্তুতি থাকা জরুরি| নাফীস বলেন, ‘বাংলাদেশের বাস্তবতাটা আমাকে মেনে নিতেই হবে| বাংলাদেশে এখনো খেলাধুলা বলেন, নাটক-অভিনয় বলেন বা এই সেক্টরগুলো এত বড় ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি, যেখানে পরবর্তীতে আপনার ব্যাকআপ না থাকলেও চলবে| তাই আমার কাছে মনে হয়েছে পড়াশোনাটা খুবই জরুরি| বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষের সেই গল্পই এখানে নিয়ে আসা হয়েছে|’

বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা থেকেও বাবা-মায়েদের উদ্দেশে বার্তা দিয়েছেন নাফীস| সন্তানকে খেলাধুলার সুযোগ দেওয়ার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী করার পরামর্শ তার|

তিনি বলেন, ‘আমি বাচ্চাদের বাবা-মাকে সবসময় একটা কথা বলি, আপনার বাচ্চাদের খেলতে দেন| কিন্তু বাচ্চাকে গিয়ে এই কথাটা বলি, তুমি যতই করো না কেন, পড়াশোনা না করলে বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার জীবন খুব কঠিন হবে| আশা করি, এই বই পড়লে ওই গল্পগুলো যখন মানুষ জানবে, অবশ্যই কিছু না কিছু অনুপ্রেরণা তারা পাবে|’

খেলাধুলা ও পড়াশোনাকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে পাশাপাশি এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি| নাফীসের মতে, পড়াশোনায় ভালো ফল করলে খেলাধুলার জন্য বাবা-মায়ের কাছ থেকেও সহযোগিতা পাওয়া সহজ হয়|

তিনি বলেন, ‘দুইটা জিনিস| একটা হচ্ছে, তুমি যদি পড়াশোনা করো, সেটা তোমার পারফরম্যান্সও উন্নত করবে| আর দুই ন¤^র, আমাদের বাবা-মায়ের সবচেয়ে বড় অভিযোগ এখন হচ্ছে, স্কুল-কলেজে পড়াশোনার এত চাপ, খেলতে কেন দেব? তখন বাচ্চাদের কানে কানে ওই কথাটাই বলি, তুমি যদি পড়াশোনাটা ন্যূনতম ভালো করো, তখন তুমি তোমার বাবা-মায়ের সঙ্গে সেই সমঝোতাটা করতে পারবে, আমার ফলাফলও তো একটু ভালো হচ্ছে, তাহলে আমাকে খেলতে দেবে না কেন?’

নিজের ˆশশবের কথাও এ প্রসঙ্গে তুলে ধরেন নাফীস| তার পরিবারেও পড়াশোনা ও খেলাধুলা নিয়ে একটি সমঝোতা ছিল| পড়াশোনার ফলাফল ঠিক না থাকলে খেলতে দেওয়া হবে না, আবার খেলতে হলে পড়াশোনাও চালিয়ে যেতে হবে, এমন শর্তের মধ্যেই বেড়ে উঠেছেন তিনি| নাফীস বলেন, ‘আমার বাবা-মায়ের সঙ্গে সবসময় একটা সমঝোতা ছিল| আমার বাবা-মা বলতেন, ফলাফল ও পড়াশোনা ঠিক না করলে খেলতে দেব না| আর আমার ক্ষেত্রে ছিল, আমাকে খেলতে হবে, তার জন্য কিছুটা হলেও পড়াশোনা করতে হবে| এই সমঝোতাটা সবসময় ছিল| আমার কাছে মনে হয়, কোনটার জন্য কতটুকু ত্যাগ আমি করতে পারব, সেটাও বুঝতে হবে|’

শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, মানুষের চিন্তাশক্তি ও সামাজিক বিকাশের জন্যও পড়াশোনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন নাফীস| এ ক্ষেত্রে খেলোয়াড়দের পাশাপাশি অভিভাবক, কোচ ও বয়োজ্যেষ্ঠদেরও দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন|

নাফীস বলেন, ‘পড়াশোনা শুধুমাত্র আমার সার্টিফিকেট, এটা না| পড়লে আসলে যেকোনো কাজ করার ক্ষেত্রে আমার মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি, সামাজিকভাবেও জরুরি|’ নিজের উপলব্ধি তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে খেলাধুলা, গান, নাটক ও অভিনয়সহ বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক পেশার সময়কাল সবসময় দীর্ঘ হয় না| ফলে ক্যারিয়ারের পরবর্তী সময়ে অনেকের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে| এ কারণেও পড়াশোনাকে গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি|

বইটির মূল লক্ষ্য হিসেবে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা বলেছেন নাফীস| সন্তানকে খেলাধুলা থেকে দূরে না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ দেওয়া এবং তরুণদেরও শিক্ষার গুরুত্ব বোঝানোই তাদের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য| তার ভাষায়, ‘আমাদের এই উদ্যোগটা মূলত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য| বাবা-মাকে বোঝানো দরকার যে সন্তানকে খেলতে দেওয়া উচিত| পাশাপাশি খেলোয়াড়দেরও বলা দরকার, পড়াশোনা করলে তাদের পারফরম্যান্স ১০০ শতাংশ উন্নত হবে, এতে কোনো সন্দেহ নেই| পড়াশোনা মানে ডক্টরেট ডিগ্রি বা মাস্টার্সে প্রথম শ্রেণি পাওয়া নয়, আপনার পড়ার অভ্যাস থাকতে হবে| তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়|’




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...

হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
➤ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir