...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 29 Aug 2026, 8:03 PM

...
নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম News Image

এফএনএস বিনোদন:

একক গান নয়, এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান| শুধু গায়িকা হিসেবে নয়, নতুন এই আয়োজনের মাধ্যমে সুরকার ও গীতিকবি জেফারকেও আরও জোরালোভাবে তুলে ধরতে চান তিনি| অ্যালবামটির নাম, গানের সংখ্যা কিংবা সংগীতের ধরন এখনো প্রকাশ করেননি এই শিল্পী| তবে জানিয়েছেন, বহুদিন ধরে গান লেখা ও সুর করার কাজ চলছে এবং নতুন অ্যালবামে সংগীত নিয়ে তার নানা নিরীক্ষার ছাপ থাকবে|

জেফারের কথায়, গান লেখা ও সুর করার সময় তিনি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করেন| এমন কিছু করতে চান, যা সময়ের গণ্ডি পেরিয়েও শ্রোতাদের কাছে প্রাসঙ্গিক থাকবে| সংগীত নিয়ে যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব, সেগুলো করার চেষ্টা করেন তিনি| নতুন অ্যালবামেও সেই ভাবনার প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন এই শিল্পী|

তবে অ্যালবামের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না জেফার| নাম, গানের সংখ্যা ও সংগীতের ধরনসহ বাকি তথ্য খুব শিগগিরই সবাইকে জানাবেন বলে আশ^াস দিয়েছেন তিনি|

সাম্প্রতিক সময়ে একক গান বা অ্যালবামের চেয়ে প্লেব্যাকেই বেশি ব্যস্ত দেখা গেছে জেফারকে| বিভিন্ন সিনেমা, ওয়েব সিনেমা ও সিরিজে তার গাওয়া গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে| একই সময়ে অভিনয় ও মডেলিংয়েও নিজের অবস্থান ˆতরি করেছেন তিনি| ফলে কণ্ঠশিল্পীর পাশাপাশি অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও সুরকার ও গীতিকবি হিসেবে তার কাজ কিছুটা আড়ালেই ছিল|

নতুন অ্যালবামের মাধ্যমে সেই পরিচয় আরও স্পষ্ট হবে বলে মনে করছেন জেফার| সংগীতে নিজের ভাবনা ও নিরীক্ষাকে সামনে আনার পাশাপাশি শ্রোতাদেরও নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা থাকবে তার|

অভিনয়ের ক্ষেত্রেও এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন জেফার| শিহাব শাহীন পরিচালিত ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমায় সুবাহ চরিত্রে অভিনয় করেছেন তিনি| এর আগে ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব সিনেমা এবং ‘মাইশেলফ অ্যালেন ¯^পন-২’ সিরিজেও অভিনয় করেছেন জেফার|

অভিনয়ের পাশাপাশি এসব কাজের কিছু গানে প্লেব্যাক শিল্পী হিসেবেও পাওয়া গেছে তাকে| ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ও ‘মাইশেলফ অ্যালেন ¯^পন-২’-এর সঙ্গে তার গাওয়া ‘সুন্দরী কমলা’ এবং ‘বৈয়াম পাখি ২.০’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে| ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমাতেও অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক করেছেন তিনি| সিনেমাটিতে তার গাওয়া ‘তোর ছায়া’ গানটিও সংগীতপ্রেমীদের কাছে প্রশংসা পেয়েছে|

জেফারের সংগীতজীবনের আরেকটি ˆবশিষ্ট্য হলো ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ঘরানায় কাজ করা| মেলো-রোমান্টিক, পপ-রক, টেকনো ও ফোক ফিউশনসহ নানা ধরনের গানে তাকে পাওয়া গেছে| ‘ঝুমকা’, ‘তীর’ ও ‘আড়ালে হারালে’র মতো গানের পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’, ‘দাগি’র ‘নিয়ে যাবে কি’, ‘ইনসাফ’র ‘ধামাকা’ এবং ‘ন ডরাই’র ‘হারবো না’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি|

গান ও অভিনয়, দুই ক্ষেত্রেই কাজের ¯^ীকৃতিও পেয়েছেন জেফার| সময়ের সঙ্গে তার প্রতি দর্শক-শ্রোতার প্রত্যাশা বাড়ছে| এবার নিজের সুরে অ্যালবাম প্রকাশের ঘোষণায় সেই প্রত্যাশা আরও বেড়েছে| অ্যালবামের বিস্তারিত প্রকাশের অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা|




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir