...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Aug 2026, 8:16 PM

...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি News Image

এফএনএস স্পোর্টস:

ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি| রায়ান চেরকি ও আর্লিং হালান্ড দুজনই জোড়া গোল করেছেন| এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে এন্টসো মারেস্কার দল| গত শুক্রবার সেলর্হাস্ট পার্কে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সিটি| ৭০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে| বিপরীতে প্যালেসের নয় শটের মাত্র একটি লক্ষ্যে ছিল|

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ ˆতরি করে ¯^াগতিকরা| রুবেন দিয়াসের চ্যালেঞ্জ সামলে এডি এনকেটিয়ার কাছের পোস্টে নেওয়া শট কোনোমতে ঠেকিয়ে দেন সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা| চার মিনিটের ব্যবধানে সিটিরও হতাশ হওয়ার পালা আসে| এলিয়ট অ্যান্ডারসনের জোরালো শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান প্যালেস গোলরক্ষক ডিন হ্যান্ডারসন|

১৭ মিনিটে অবশ্য আর সুযোগ নষ্ট করেনি সিটি| অ্যান্টোয়ান সেমেনিওর বাড়ানো ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে নিখুঁত হেডে বল জালে পাঠান হালান্ড| তার শট ক্রসবার ঘেঁষে জালে জড়ায়| প্যালেসের বিপক্ষে এটি হালান্ডের টানা ষষ্ঠ ম্যাচে গোল| এই ছয় ম্যাচে নরওয়ের এই তারকার গোলসংখ্যা দাঁড়াল নয়টিতে| প্রিমিয়ার লিগে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি| ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সিটি| এলিয়ট অ্যান্ডারসনের বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেননি ফিল ফোডেন| তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়| ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা|

দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণে সিটির রক্ষণে চাপ ˆতরি করে প্যালেস| বাঁ দিকের বাইলাইন থেকে মিচেলের কাটব্যাক পেয়ে এনকেটিয়া শট নেন| তবে বলটি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়| ৫৪ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন রায়ান চেরকি| ডি-বক্সে ফোডেনের পাস পেয়ে একজনকে কাটিয়ে দুজনের মাঝ দিয়ে শট নেন তিনি| বল জালে জড়িয়ে যায়| আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দলের দুটি গোলে সহায়তা করা চেরকি এবার শুরুর একাদশে নেমেই নিজের সামর্থ্যরে প্রমাণ দেন|

তবে দুই মিনিট পরই ব্যবধান কমায় প্যালেস| ইয়েরেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এসে দোন্নারুম্মার পিঠে লাগে এবং জালে ঢোকে| ফলে সিটির লিড নেমে আসে ২-১-এ| প্যালেসের সেই ¯^স্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি| ৫৯ মিনিটে আবারও গোল করেন চেরকি| ডি-বক্সের বাইরে থেকে তার জোরালো শট প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের পায়ে লেগে সামান্য দিক বদলে যায়| এতে বিভ্রান্ত হয়ে পড়েন হ্যান্ডারসন, বল জড়িয়ে যায় জালে| প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এটিই চেরকির প্রথম জোড়া গোল|

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি| ৮২ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের বদলি হিসেবে মাঠে নামেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদি| আগের দিন তাকে নিয়ে ˆধর্য ধরার কথা বললেও অভিষেক করাতে বেশি সময় নেননি সিটি কোচ|

দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলের দেখা পান হালান্ড| ফোডেন বল পায়ে অনেকটা এগিয়ে ডি-বক্সে পাস বাড়ালে কোনাকুনি শটে বাকি কাজ সারেন নরওয়ের তারকা স্ট্রাইকার| তার গোলে সিটির জয় নিশ্চিত হয় ৪-১ ব্যবধানে| এই জয়ে মৌসুমের শুরুটা দারুণ হলো ম্যানচেস্টার সিটির| দুই ম্যাচে দুটি জয় নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে উঠেছে তারা| অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল ক্রিস্টাল প্যালেস|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা

এফএনএস বিদেশ : নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir