প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:14 PM
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে মনোহরগঞ্জে পুরষ্কার বিতরণ
আবুল কালাম আজাদ
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি আবদুল গাফফার সুমন।
শিশুদের মাঝে জুলাই পুনর্জাগরণ এর তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. বাবুল হক, ঝর্ণা আক্তার, হাবিবা আক্তার, সানজিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, দেশাত্ববোধক গানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...