...
শিরোনাম
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড ⁜ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক ⁜ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত ⁜ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু! ⁜ কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার ⁜ রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ⁜ ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন ⁜ চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি ⁜ সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন ⁜ ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ ⁜ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Nov 2026, 10:29 AM

...
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড News Image

মাহফুজ নান্টু কুমিল্লা।। 

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তলব করা প্রতিষ্ঠানগুলো হলো চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর এন্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।

গত ৫ নভেম্বর বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে হবে। এ সময় প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

শূন্য পাসের কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অধ্যক্ষদের শূন্য পাসের বিষয়ে লিখিত ব্যাখ্যাও দিতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, আগেও যেসব প্রতিষ্ঠানে শূন্য পাসের হার ছিল, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে অধ্যক্ষদের। মঙ্গলবার তাঁদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...

মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...

বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...

হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...

কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...

আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...

রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...

আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৮...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
➤ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
➤ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
➤ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
➤ কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার
➤ রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
➤ ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন
➤ চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি
➤ সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন
➤ ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
➤ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ
➤ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir