প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2026, 10:27 AM
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। তিনি বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতা বাড়াতে হবে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল ‘মরণব্যাধি মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’।
জেলা প্রশাসক রোজী আক্তার শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার এবং মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কলেজে স্পোকেন ইংলিশ চালু ও কম্পিউটারের মাধ্যমে পাঠদানের পরামর্শ দেন জেলা প্রশাসক। এ ছাড়া কলেজের আঙিনায় খেলার মাঠ প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বাগান করার প্রতি আগ্রহী করে তুলতে এসব সামগ্রী ও চারা বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।পরে অতিথিরা কলেজের আঙিনা পরিদর্শন করেন। এ সময় কলেজ প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক রোজী আক্তার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৮...