প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:13 PM
তিতাসে নবাগত এসিল্যা-ের যোগদান
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে নতুন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে তানিয়া আক্তার লুবনা যোগদান করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের নিকট থেকে সে তার দায়িত্ব বুঝে নেয়। গত ৩ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মিলন চাকমা কুমিল্লার লাকসামে বদলী হওয়ায় পদটি শূন্য হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তানিয়া আক্তার লুবনা এর আগে ফেনীর সোনাগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সে ৩৮তম বিসিএস ব্যাচের। অবিবাহিত তানিয়া আক্তার লুবনার জন্মস্থান মুন্সিগঞ্জে হলেও লেখাপড়া করেছে ঢাকা থেকে। গত ৮ জুলাই তিতাসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাকে বদলী করা হয়। অবশেষে ২২ দিন পর সে তিতাসে যোগদান করেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা দায়িত্বভার গ্রহণের পর তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি মূলত ভূমিসেবা দেওয়ার জন্য এখানে এসেছি। সকলের সহযোগিতায় এই সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...