প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:16 AM
চৌদ্দগ্রামের গুনবতীতে বাঁশ- কাঠের সেতু নির্মাণে বিএনপি নেতাকর্মীদের অনুদান
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী এবং
নাঙ্গলকোট উপজেলার ডালুয়া ইউনিয়নের হুঘলীদীঘির পাড় এলাকার মানুষের
দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বাঁশ ও কাঠ দিয়ে একটি সেতু নির্মাণের
উদ্যোগ নিয়েছে ফুলের নাওড়ী গ্রামের যুবসমাজ। স্থানীয় স্কুল-কলেজের
শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে
স্বেচ্ছাশ্রমে সেতুটির নির্মাণকাজ চলছে।
এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার
গুণবতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দেশি-প্রবাসী
নেতাকর্মীরা। তাঁদের ব্যক্তিগত ও সম্মিলিত অর্থায়নে সেতু নির্মাণকাজে
সহায়তা হিসেবে নগদ ৩১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সম্প্রতি এ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন
বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি বেলাল
হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন ভূঁইয়া, সহসভাপতি মীরু ও
হাজী স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, সাবেক
ইউনিয়ন যুবদল নেতা ডা. সামছুল হক চৌধুরী, যুবদল নেতা জোবায়রুল
ইসলাম পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া
এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল
হোসেন সুজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা সেতু নির্মাণের মতো জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে
আসায় ফুলের নাওড়ী গ্রামের যুবসমাজকে সাধুবাদ জানান। পাশাপাশি
আর্থিক সহযোগিতার জন্য প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহযোগিতায় যাঁরা এগিয়ে এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য
প্রবাসী আলাউদ্দিন হোসাইনি, কাতার প্রবাসী ও ইউনিয়ন যুবদলের
সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সুমন চৌধুরী, কুয়েত
প্রবাসী ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী জলিল সুমন, পর্তুগাল
প্রবাসী ও তিতুমীর কলেজ ছাত্রদল নেতা আরিফ, ইউনিয়ন যুবদলের যুগ্ম
আহ্বায়ক মেহেদী হাসান মিনার, প্রবাসী বিএনপি নেতা শাহ জালাল
চৌধুরী এবং জসিম ভূঁইয়াসহ আরও অনেকে।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে ফুলের নাওড়ী ও হুঘলীদীঘির পাড়
এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অনেকটাই সমাধান হবে।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ
পথচারীদের যাতায়াত সহজ হবে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থানীয় যুবসমাজের এমন
উদ্যোগ এবং দেশি-প্রবাসী মানুষের সম্মিলিত সহযোগিতা এলাকায়
ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের...
মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন...
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেল...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্...
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
মাহফুজ নান্টু কুমিল্লা।এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠ...
কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আয়েশা আক্তারকুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের গুপ্ত হামলা, নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত...
দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রে...
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০...
স্টাফ রিপোর্টারকুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের...