...
শিরোনাম
অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪ ⁜ আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী ⁜ আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি ⁜ এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ⁜ পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা ⁜ এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স ⁜ আইভরি কোস্টকে বিদায় করে ব্রাজিলের সামনে নরওয়ে ⁜ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত ⁜ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে পোনা মাছ অবমুক্তকরণ ⁜ চান্দিনায় জমি দানের ৯ বছরেও হয়নি বিদ্যালয় নির্মাণ ⁜ চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে গরু খামারে হামলা, সিসিটিভি ভাংচুর ও দুই গরু ছিনতাইয়ের অভিযোগ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান ⁜ বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু ⁜ দাউদকান্দিতে আট আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে কৃষি প্রণোদনা বিতরণ ⁜ বুড়িচং পৌর প্রশাসকের উদ্যোগে কচুরিপানা ও ময়লা-আর্বজনা পরিষ্কার অভিযান শুরু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 9:05 AM

...
কুমিল্লায় মামলা জটে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়িরা News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদালতে ক্রমান্বয়ে বেড়েই চলেছে মাদক মামলার নথি। স্বাক্ষীর অনুপস্থিতি, মামলা জট বিচারে দীর্ঘসূত্রিতার কারণে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। মাদক আইনে বিচারের জন্য নেই আলাদা ট্রাইব্যুনাল। দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে মামলা নিষ্পত্তির দাবি অপরাধ বিশ্লেষকদের। কুমিল্লা জেলার ৫টি উপজেলার ১০৩ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে ভারত সীমান্ত। আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সীমান্ত পেরিয়ে আসছে ভয়ংকর নেশা ফেন্সিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা মদ। রুট বদলাচ্ছে, হাত বদল হচ্ছে বারবার। ফলে ধ্বংস হচ্ছে যুবসমাজ।

মাদক ব্যবসায়ীদের অনেকেই ধরা পড়ছেন আইনশৃংখলাবাহিনীর হাতে। কিন্তু আদালতে বিচারাধীন অধিকাংশ মামলার তদন্ত শেষ হয়নি এখনো। বিচার না হওয়ায় অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে, আবার অনেকেই জামিনে বের হয়ে চালিয়ে যাচ্ছে পুরোনো ব্যবসা। যা নিয়ন্ত্রণে রয়েছে প্রভাবশালীদের সিন্ডিকেটও।

১০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ বলেন, প্রতিনিয়ত মাদককারবারিদের গ্রেফতার মামলা দেয়া হচ্ছে তবে এদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে পারলে মাদক পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি জানান।

আদালত পরিদর্শক, কুমিল্লা মো. সাদিকুর রহমান বলেন, এসব মামলায় স্বাক্ষি পাওয়া যায়না। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালি হওয়ায় এদের বিরুদ্ধে কেউ স্বাক্ষি দিতে চায়না। মাদক মামলার পর সাক্ষী খুঁজে না পাওয়া, বাদীর অনুপস্থিতি, সাক্ষীদের অস্বীকারের কারণে এসব মামলার নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয় বলে জানান আদালতের পিপি। তিনি বলেন, বিগত সময়ে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তার বদলি অবসরে চলে যাওয়া এবং সাক্ষীর অভাবে এসব মামলা অনেকটা স্থবির হয়ে পড়েছে। কুমিল্লার পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, স্বাক্ষিদেরকে আদালতে আনার জন্য আমরা নোটিশ দিচ্ছি,পুলিশকে পাঠাচ্ছি। কিন্তু স্বাক্ষী প্রমাণ যথা সময়ে হাজির না করায় মাদক সংক্রান্ত মামলাগুলো আদালতে ঝুলে থাকে।

আদালতের পরিসংখ্যান অনুযায়ী আদালতে বিচারাধীন প্রায় ১৯ হাজার মামলা। গেল জুন মাসে দায়ের হয় ১৫৭টি মামলা এবং নিষ্পত্তি হয়েছে ৯৫টি মামলা। এদিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার হলে অপরাধীরা পার পাবে না। এখন বিচার হতে হতে অনেকেই আগের অপরাধে সাজা পাওয়ার আগেই নতুন অপরাধে জড়িয়ে পড়ছে। স্বাক্ষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে মামলার জট কমবে বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিচালক। তিনি বলেন, বিধি অনুযায়ী মাদক মামলা বিচারের জন্য আলাদা কোর্ট গঠন করা হলে কমে আসবে দীর্ঘসূত্রিতা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা উপ-পরিচালক, বজলুর রহমান বলেন, মাদক দ্রব্যপরিবহন বেচাকেনার যে শাস্তি দ্রুত নিশ্চিত করতে পারলে তা সমাজে প্রতিফলন ঘটাতো। মাদক আইনে বিচার নিশ্চিতে দেশের সীমান্তবর্তী জেলায় নেই বিশেষ ট্রাইব্যুনাল। মামলা জট নিরসন মাদক ব্যবসায়ীদের বিচার নিশ্চিত করতে দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি অপরাধ বিশ্লেষকের।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, বলেন, মাদক মামলার সাজা নিশ্চিত করতে পারলে সমাজে মাদকের মাদককের ব্যবহার পাচার কমে যাবে।

মাদক শুধু ব্যক্তিকে নয়, শেষ করে দিচ্ছে পরিবার। আর বিচার বিলম্বের সুযোগ নিয়ে অপরাধী হয়ে উঠছে আরো ভয়ংকর। সীমান্তের শহরে আলাদা ট্রাইব্যুনাল গঠন বিচার দ্রুত নিশ্চিত করতে না পারলে, এই চক্র ভাঙা প্রায় অসম্ভব। ফলে মাদকের থাবায় যুব সমাজ ধ্বংস হবে বলে মনে করছেন সচেতন মহল।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪
অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪

অবৈধ অভিবাসীদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ...

আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী
আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৩০ জুন: আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।...

আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি
আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের...

 ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস।...

এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না
এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য হিসেবে ন...

পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা
পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা

সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আল...

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

ফ্রান্স ৩-০ সুইডেনম্যাচের ফল প্রত্যাশিতই। কিন্তু গোলসংখ্যা আসলে ফ্রান্সের দাপটকে পুরোপুরি তুলে ধরতে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪
➤ আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী
➤ আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি
➤ এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না
➤ পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা
➤ এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
➤ আইভরি কোস্টকে বিদায় করে ব্রাজিলের সামনে নরওয়ে
➤ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
➤ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
➤ কুমিল্লা সদর দক্ষিণে পোনা মাছ অবমুক্তকরণ
➤ চান্দিনায় জমি দানের ৯ বছরেও হয়নি বিদ্যালয় নির্মাণ
➤ চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে গরু খামারে হামলা, সিসিটিভি ভাংচুর ও দুই গরু ছিনতাইয়ের অভিযোগ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান
➤ বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
➤ দাউদকান্দিতে আট আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে কৃষি প্রণোদনা বিতরণ
➤ বুড়িচং পৌর প্রশাসকের উদ্যোগে কচুরিপানা ও ময়লা-আর্বজনা পরিষ্কার অভিযান শুরু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir