প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2026, 10:26 AM
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা অগ্রগণ্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ওয়াসীম মো: মেজবাহুল হক, মহাপরিচালক, নায়েম। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মোঃ মিজানুর রহমান। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, পরিচালক (প্রশাসন), বার্ড। এছাড়া সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মিজ শারমিন শাহরিয়া, যুগ্মপরিচালক এবং জনাব রহমত উল্লাহ, সহকারী পরিচালক, বার্ড। এ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মিজ আযমা মাহমুদা, পরিচালক (রুটিন দায়িত্ব)। সার্বিক ফলাফল বিবেচনায় ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন জনাব মোঃ মোখলেছুর রহমান, প্রভাষক। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৮...