প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:12 PM
বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি সুজন গ্রেফতার
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর গৃহবধূ শাহিনুর আক্তার (২৫) হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন পর হত্যার মূল পরিকল্পনাকারী মো. সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এ মামলার মূল আসামিকে আটক করা হয়।
গত ১৬ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে বাঞ্ছারামপুর পৌর এলাকার থানা কলোনি এলাকার একটি ভাড়া বাসায় শাহিনুরকে নির্মমভাবে খুন করা হয়। হত্যার পর তার ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায় হত্যাকারীরা। ১৮ জুলাই রাতে তার বাবা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে তালা খুলে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শাহিনুরের বাবা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তে নেয় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ সুপার শচীন চাকমার তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে তদন্তে নামে একটি চৌকস দল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয় সুজন মিয়াকে (৩৭)।সহযোগী রয়েছে আরো ৩ জন।তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
২৭ জুলাই তাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুজন জানায়, পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের উদ্দেশ্যে সে এবং আরও তিন সহযোগী শাহিনুরের বাসায় যায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা শাহিনুরকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। হত্যার পর আত্মগোপনে গিয়ে নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় সুজন। শেষ পর্যন্ত পিবিআইর জালে ধরা পড়ে।
পিবিআই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শচীন চাকমা জানান, শাহিনুর হত্যার রহস্য উদঘাটন ও মূল আসামি গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...