প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:18 AM
মুরাদনগরে থমথমে অবস্থা সতর্ক অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা সদরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদরের আল্লাহু চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্বরে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেন তার অনুসারীরা। সমাবেশ চলাকালে স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুসারীরা সেখানে হামলা চালান বলে দাবি করেন আসিফের অনুসারীরা। এক পর্যায়ে আসিফ অনুসারীদের সঙ্গে তাদের ধাওয়া ও পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এদিকে সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে একটি সূত্র জানায়,গ্রেফতার আতংকে বিএনপির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।
আসিফ মাহমুদের সমর্থক অ্যাডভোকেট মো. উবায়দুল হক সিদ্দিকী বলেন, বুধবার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় কায়কোবাদের লোকজন আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালান। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এ ঘটনায় আমাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, বুধবার ছাত্রদলের পূর্বনিধারিত প্রোগ্রাম ছিল। আসিফের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে আহত করেছেন। আমরা যদি একটি ওয়াজ মাফিলেরও আয়োজন করি, তারা পাল্টা আরো একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আসিফ মাহমুদকে অনুরোধ জানাচ্ছি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, আল্লাহু চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আবস্থানে রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় কোন পক্ষই থানায় অভিযোগ দেননি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...