প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 1:10 PM
ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর মেশিন চালিয়ে রাস্তার ক্ষতি করায় এবং যানজট সৃষ্টি দায়ে এক ট্রাক্টর চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৩০ জুলাই (বুধবার) উপজেলার সদর বাজারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এজরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের খাদ্য গুদাম সংলগ্ন সদ্য ঢালাইকৃত রাস্তায় অতিরিক্ত মাল বহনকারী একটি ট্রাক্টর মেশিন চালিয়ে রাস্তার ক্ষতি করে এক ট্রাক্টর চালক। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উক্ত ট্রাক্টর চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমনা করেন এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে সতর্ক করা হয়।
এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ ধরণের অপরাধের বিরোদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...