প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:54 AM
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বরুড়ায় দোয়া
মোঃ জাহাঙ্গীর আলম
বরুড়া মানব সেবা সংগঠনের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই সোমবার সংগঠনের সভাপতি মাওলানা কাজী মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নূ এমং মারমা মং।
এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ জাহিদ হাসান, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমেদ,বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা কাজী আনোয়ার উল্লাহ, বরুড়া পৌরসভা ৫-নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ জাকির হোসেন, ১০-নং শিলমুড়ী উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী সোয়াব আলী, সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা। সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় এদিন আরো উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৫-নং ওয়ার্ড সদস্য ও সংগঠনের সহসভাপতি গাজী মোঃ ওয়াহেদ আলী, সংগঠনের সহসভাপতি মোঃ আব্দুল বারী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কোমলপ্রাণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দোয়া শেষে বিদ্যালয় প্রাঙ্গনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে কয়েকটি ফলজ বৃক্ষের চারাগাছ রোপন ও সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...